
আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে খুলনায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল।
সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষে ৫ আগস্ট সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বেলা ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে শহীদ পরিবারের সদস্য, আহত ছাত্র-জনতা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয়, সুবিধাজনক সময়ে নগরীর শিববাড়ি মোড়, শহীদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী খুলনা বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকা, জিরো পয়েন্ট, কুয়েটসংলগ্ন এলাকা, রূপসা মোড়, নতুন রাস্তাসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
ওই দিন দুপুরে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে প্রীতিভোজের আয়োজন করা হবে। সুবিধাজনক সময়ে শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।
প্রস্তুতি সভায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, মো. মমিনুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) অমিত কুমার বর্মণ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা (রুটিন দায়িত্ব) মো. মেহেদী হাসান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন।

সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সেলিম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে মীরপুর ইউনিয়নের উত্তর গড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরও দুজন আহত হন বলে জানিয়েছে পুলিশ।
৪ মিনিট আগে
টানা বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে মনু নদীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা সদর, কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়ার ১৭টি ইউনিয়নে হাজারো মানুষ পানিবন্দি। ধলাই নদীর পরিস্থিতির কিছু উন্নতি হলেও নিম্নাঞ্চলে প্লাবন বাড়ছে।
১৬ মিনিট আগে
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঘাইছড়ি-দীঘিনালা, লংগদু-দীঘিনালা সড়কের বিভিন্ন অংশ এবং বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী ও পৌর এলাকার উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে গেছে এবং বাঘাইছড়ি-মারিশ্যা-দীঘিনালা সড়কের ৩ কিলোমিটার এলাকায় রাস্তা ধসে যাওয়ায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ...
১৯ মিনিট আগে
সুনামগঞ্জের জামালগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ব্যক্তিদের একজন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান হোসেন রুবেল। বৃহস্পতিবার রাতে খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
২৩ মিনিট আগে