
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় সম্মেলন স্থগিত করা হয়।
আজ রোববার দুপুরে চরপুটিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। নেতারা বক্তব্য রাখছিলেন। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল হালিম খোকনের বক্তব্য চলাকালে সভাপতি প্রার্থী খলিলুর রহমান শিকদার ও আব্দুস ছত্তার হাওলাদারের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় হাতাহাতি ও সংঘর্ষ।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়। সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। আহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে—শিহাব শিকদার, এমদাদুল হাওলাদার, সাইফুল হাওলাদার, অহিদুল ইসলাম ও মো. হালিম। তাঁদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন দুই পক্ষের প্রার্থী। আব্দুস ছত্তার হাওলাদার বলেন, খলিলুর রহমান শিকদারের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। অপর দিকে খলিলুর রহমান দাবি করেন, ভোটার তালিকায় তাঁদের সমর্থকদের বাদ দিয়ে একতরফাভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছিল। বক্তব্য চলাকালে ছত্তারপন্থীরা অতর্কিতে হামলা চালায়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির বলেন, সংঘর্ষের ঘটনায় সম্মেলন আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীকালে নতুন সময় জানানো হবে। যারা বিশৃঙ্খলা করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, সংঘর্ষের কারণে বিএনপির নেতারা সম্মেলন স্থগিত করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দ্বিবার্ষিক এ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের কথা ছিল। তিনটি পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। সম্মেলনে মোট ৪৫৯ জন কাউন্সিলর অংশ নেওয়ার কথা ছিল।

রাজধানীর দরিদ্র শ্রমজীবীদের তিন বড় আবাসস্থল কড়াইল, ভাষানটেক ও সাততলা বস্তির বাসিন্দাদের জন্য সমন্বিত পরিকল্পিত আবাসন প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হতে...
৫ ঘণ্টা আগে
বগুড়ার বেসরকারি চিকিৎসা খাত চলছে নিয়ন্ত্রণহীনভাবে। বিভিন্ন অনিয়মের কারণে ইতিমধ্যে ৭৬টি প্রতিষ্ঠান বন্ধ করা হলেও পরে ভিন্ন নামে আবারও চালু করা হয়েছে। তবে এর বাইরে রয়েছে আরও শতাধিক অনুমোদনহীন প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠানের নেই প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষিত জনবল ও নিরাপদ চিকিৎসাব্যবস্থা।
৫ ঘণ্টা আগে
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বঙ্গোপসাগরে মাছ শিকারে টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলার প্রায় ৪০ হাজার জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান।
৫ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ১৩ মাস আগে জব্দ করা ১৮৩ বস্তা চাল অভিযুক্ত চাল ব্যবসায়ী বাপ্পি কুণ্ডুকে দিয়ে দিল খাদ্য বিভাগ। গত সোমবার দুপুরে ওসিএলএসডি কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বাপ্পি কুণ্ডুর হাতে চালের বস্তাগুলো তুলে দেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ এবং গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা...
৫ ঘণ্টা আগে