
সুন্দরবনে দস্যুতা দমনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ চালিয়েছে কোস্ট গার্ড। এক বছরব্যাপী চালানো এই অভিযানে করিম শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ, দুলাভাই, আসাবুর বাহিনীসহ বিভিন্ন দস্যু বাহিনীর ৪০ সদস্যকে আটক করা হয়েছে।
আজ রোববার (৩ মে) বিকেলে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক বছরে সুন্দরবনে অভিযান চালিয়ে ৪৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০টি গোলা, ১৮৬টি কার্তুজ, ২৯৯টি কার্তুজের খোসা, দুটি হাতবোমাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাত বাহিনীর কয়েকটি আস্তানা শনাক্ত করে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময়ে অপহৃত ৩৭ জন জেলে, দুজন পর্যটক ও একজন রিসোর্টমালিককে উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবন অঞ্চলে সক্রিয় সব বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রি-স্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামের দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে।
কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা জানান, বিশেষ অভিযানের ধারাবাহিকতায় আজ কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে সুন্দরবনসংলগ্ন এলাকায় একটি যৌথ টহল পরিচালনা করা হয়। এ ছাড়া সুন্দরবনের সঙ্গে সম্পৃক্ত ও এর ওপর নির্ভরশীল ব্যক্তিদের মাঝে বনদস্যু সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি নিয়মিত যোগাযোগ রক্ষা ও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

পিরোজপুরের নেছারাবাদে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে খোকন হাওলাদার নামে এক অটোচালককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে পিরোজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
১০ মিনিট আগে
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো ৯ মাস বয়সী ছেলে আকরামুল এবং ৮ মাস বয়সী সাইফান। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
৪১ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তিন শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার মিরপুরে থানা-পুলিশের হাতে আটক এক মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় এক ইউপি সদস্যসহ পাঁচজন। তাদেরকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় মিরপুর থানায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে