
খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও খুলনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমএম মজিবর রহমানের স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) মো. আসাদুর জামান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, অ্যাড. এমএম মজিবর রহমান আজ খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুরে তাকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়।
সোনাডাঙ্গা থানার জিআরও গোপাল সাহা বলেন, এমএম মজিবর রহমান সোনাডাঙ্গা থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ছিলেন। ১৩ মে তিনি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পান।
পুলিশের একটি সূত্র জানায়, খালিশপুর থানায় দায়ের হওয়া আরেকটি রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। সেই মামলায় জামিন নেওয়ার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
মামলার বিবরণে বলা হয়, ২০২৫ সালের ২২ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ময়লাপোতা মোড়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।
মামলায় আরও বলা হয়, তার কাছে থাকা মোবাইল ফোন পর্যালোচনা করে দেখা যায়, তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আলাপ-আলোচনা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও সরকার উৎখাতের জন্য বিভিন্ন বিষয়ে নির্দেশনা আদান-প্রদান করতেন।
এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায় ২০২৫ সালের ৮ নভেম্বর সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ১৩।

সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সেলিম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে মীরপুর ইউনিয়নের উত্তর গড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরও দুজন আহত হন বলে জানিয়েছে পুলিশ।
৫ মিনিট আগে
টানা বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে মনু নদীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা সদর, কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়ার ১৭টি ইউনিয়নে হাজারো মানুষ পানিবন্দি। ধলাই নদীর পরিস্থিতির কিছু উন্নতি হলেও নিম্নাঞ্চলে প্লাবন বাড়ছে।
১৬ মিনিট আগে
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঘাইছড়ি-দীঘিনালা, লংগদু-দীঘিনালা সড়কের বিভিন্ন অংশ এবং বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী ও পৌর এলাকার উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে গেছে এবং বাঘাইছড়ি-মারিশ্যা-দীঘিনালা সড়কের ৩ কিলোমিটার এলাকায় রাস্তা ধসে যাওয়ায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ...
১৯ মিনিট আগে
সুনামগঞ্জের জামালগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ব্যক্তিদের একজন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান হোসেন রুবেল। বৃহস্পতিবার রাতে খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
২৪ মিনিট আগে