
ভারতের মহারাষ্ট্রের পুনেতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগারওয়াল (২৬) হত্যাকাণ্ডে নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, কেতনের বাগ্দত্তা সিয়া গোয়াল (২০) বিয়ের কেনাকাটার প্রস্তুতির কথা বলে তাঁর কাছ থেকে প্রায় ১ কোটি রুপি নিয়েছিলেন। পরে সেই পুরো অর্থ তিনি তাঁর প্রেমিক চেতন চৌধুরীকে (২২) দেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, কেতন আগারওয়াল ও সিয়া গোয়ালের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের প্রস্তুতির জন্য কেতন তাঁর বাগ্দত্তাকে বিপুল পরিমাণ অর্থ দেন। তবে সেই অর্থ বিয়ের কাজে ব্যবহার না করে সিয়া তাঁর প্রেমিক চেতন চৌধুরীর ব্যবসা ও ক্যারিয়ার গুছিয়ে নিতে সহায়তার জন্য হস্তান্তর করেন।
তদন্তকারীরা জানিয়েছেন, আর্থিকভাবে দুর্বল পরিবারের সন্তান চেতন চৌধুরী সিয়াকে জানিয়েছিলেন, নিজেকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করতে তাঁর অন্তত তিন বছর সময় প্রয়োজন। অভিযোগ রয়েছে, এই কারণে দুজন মিলে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, কেতনকে হত্যার পর সিয়া অন্তত তিন বছর অবিবাহিত থাকবেন যাতে তাদের কেউ সন্দেহ না করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং চেতন আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠলে তারা বিয়ে করবেন।
সোমবার (২৯ জুন) এনডিটিভি জানিয়েছে, এই মামলায় সিয়া গোয়াল ও চেতন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তারা পূর্বপরিকল্পিতভাবে ১৮ জুন পুনের লোহাগড় দুর্গ এলাকায় কেতন আগারওয়ালকে একটি পাহাড়ি খাদে ফেলে হত্যা করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, হত্যার জন্য একটি বিশেষ সংকেতও ঠিক করা হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, সিয়া পানি পান করা বা জুতার ফিতা বাঁধার অজুহাতে বসে পড়বেন। সেটিই ছিল চেতনের জন্য আক্রমণের সংকেত। একই সঙ্গে এই কৌশল বেছে নেওয়া হয়েছিল যাতে কেতনকে ধাক্কা দেওয়ার সময় সিয়া নিরাপদ দূরত্বে থাকেন এবং দুর্ঘটনাক্রমে তিনিও খাদে পড়ে না যান।
তদন্তে আরও জানা গেছে, ঘটনার মাত্র ৩৪ মিনিট আগে সিয়া ও চেতনের মধ্যে একটি গোপন ফোনালাপ হয়। পুলিশ কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করে এটিকে হত্যাকাণ্ডের চূড়ান্ত সমন্বয় হিসেবে দেখছে।
সূত্রগুলোর দাবি, হত্যার পরিকল্পনা মে মাসের শেষ দিকেই চূড়ান্ত করা হয়েছিল। এমনকি ১৪ জুন কেতনকে খাদে ফেলে হত্যার একটি চেষ্টা করা হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে। তবে সেদিন কেতন একটি ঝোপ আঁকড়ে ধরে নিজেকে রক্ষা করতে সক্ষম হন। পরে ঘটনাটিকে দুর্ঘটনা বলে দাবি করে সাপ দেখার একটি গল্প তৈরি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
পুলিশ এখন পুরো ষড়যন্ত্রের আর্থিক ও প্রযুক্তিগত দিক খতিয়ে দেখছে।

ভারতে হোয়াটসঅ্যাপের নতুন ‘ইউজারনেম’ ফিচার নিয়ে মেটার কাছে ব্যাখ্যা চেয়েছে দেশটির সরকার। তিন দিনের মধ্যে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে মেটাকে নোটিশ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার উপকূলীয় শহর লা গুয়াইরায় ভয়াবহ ভূমিকম্পের প্রায় এক সপ্তাহ পরও ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত ও মৃতদের খোঁজ চলছে। তবে উদ্ধারকাজে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
২ ঘণ্টা আগে
আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে আছে দশটি আগ্নেয় দ্বীপের একটি ছোট্ট দেশ—কেপ ভার্দে, যার সরকারি নাম কাবো ভার্দে। আয়তনে ছোট আর জনসংখ্যায় ক্ষুদ্র এই দেশটি এখন বিশ্বজুড়ে আলোচনায়।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিন বছর বয়সী এক শিশুকে। এতে উদ্ধার অভিযানে নতুন আশার সঞ্চার হলেও দেশটিতে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। একই সঙ্গে জাতিসংঘ সতর্ক করেছে, দুর্গত এলাকাগুলোয় মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।
৪ ঘণ্টা আগে