
ভারতে হোয়াটসঅ্যাপের নতুন ‘ইউজারনেম’ ফিচার নিয়ে মেটার কাছে ব্যাখ্যা চেয়েছে দেশটির সরকার। তিন দিনের মধ্যে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে মেটাকে নোটিশ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
সূত্রগুলো জানিয়েছে, আলোচনা ও পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত ভারতে এই ফিচার চালু না করার নির্দেশও দেওয়া হয়েছে মেটাকে। নতুন এই সুবিধা নিয়ে গোপনীয়তা ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ প্রকাশের পরই সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মেটার তথ্য অনুযায়ী, ‘ইউজারনেম’ হলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য একটি ঐচ্ছিক ও অনন্য পরিচয়চিহ্ন, যা ‘@’ চিহ্ন দিয়ে শুরু হবে। উদাহরণ হিসেবে ‘@Name 123 ’-এর মতো একটি ইউজারনেম ব্যবহার করা যাবে। এর মাধ্যমে অন্য ব্যবহারকারীরা কারও ফোন নম্বর না জেনেও তাকে বার্তা পাঠাতে বা কল করতে পারবেন। ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত ফোন নম্বর গোপন রাখা সম্ভব হবে।
মেটা জানিয়েছে, যেসব ব্যবহারকারীর ফোনে কোনো ব্যক্তির নম্বর সংরক্ষিত নেই, তারা ডিফল্টভাবে ওই ব্যক্তির ইউজারনেম দেখতে পাবেন। গ্রুপ চ্যাট, ব্যক্তিগত বার্তা আদান-প্রদান কিংবা কলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। প্রতিটি ইউজারনেম হবে স্বতন্ত্র; কোনো নাম আগে থেকে ব্যবহৃত হলে অন্যটি বেছে নিতে হবে। তবে কিছু ইউজারনেম ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি সংস্থা বা জনপরিচিত ব্যক্তিদের জন্য সংরক্ষিত থাকবে।
তবে ইন্টারনেট ব্যবহারকারী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই ফিচার পরিচয় জালিয়াতির ঝুঁকি বাড়াতে পারে। তাদের মতে, অসাধু ব্যক্তি বা সাইবার অপরাধীরা অন্য কারও নামের সঙ্গে মিল রেখে ইউজারনেম তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে। এমনকি সরকারি কর্মকর্তা বা পরিচিত ব্যক্তিদের পরিচয়ও নকল করার সুযোগ তৈরি হতে পারে।
সরকারি সূত্র জানিয়েছে, প্রয়োজন হলে ফিচারটি বন্ধ বা সীমিত করার জন্য কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে হোয়াটসঅ্যাপের এই ইউজারনেম ব্যবস্থা ভারতীয় আইন ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তাও পর্যালোচনা করবে সরকার।

রাশিয়ার কর্মকর্তা ও দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদ একটি প্যাকেজ অনুমোদন লাভ করেছে। এই বিলটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করলেই আইনে পরিণত হবে।
১০ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ‘আশা করা যায়, শেষের দিকে’ রয়েছে। একই সঙ্গে তিনি আবারও দাবি করেছেন, ইরান চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। স্থানীয় সময় গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই কথা বলেন।
২৬ মিনিট আগে
ইরানে ২০২২ সালের নারী-নেতৃত্বাধীন গণবিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে হত্যা, নির্যাতন ও যৌন সহিংসতা চালিয়েছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ফাঁস হওয়া সরকারি নথি, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও ভুক্তভোগীদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রকাশিত নতুন তদন্ত প্রতিবেদনে...
১০ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশা আল্লাহ’ ও ‘জাজাকাল্লাহ’ বলার একটি ভিডিওকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে আইপিএস কর্মকর্তা ড. বুশারা বানোর বদলি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার তাঁর বদলির আদেশে এটিকে একটি ‘জনস্বার্থে’ প্রশাসনিক রদবদল হিসেবে উল্লেখ করেছে।
১১ ঘণ্টা আগে