Ajker Patrika

হ্যাটট্রিকটা কেন মেসির নামে হলো না

ক্রীড়া ডেস্ক    
হ্যাটট্রিকটা কেন মেসির নামে হলো না
৬১তম হ্যাটট্রিকটা হলো না লিওনেল মেসির। তবে দুই গোল ও এক অ্যাসিস্টে ইন্টার মায়ামিকে ৪-৩ গোলের জয় এনে দিয়েছেন তিনি। ছবি: এএফপি

জয় একরকম নিশ্চিত হয়েই গিয়েছিল। লিওনেল মেসির হ্যাটট্রিকটা হয় কি না, সেটাই ছিল দেখার অপেক্ষা। গোল করার পর হ্যাটট্রিকের উল্লাসও করেন তিনি। কিন্তু শেষ মুহূর্তের গোলটা সিনসিনাটির আত্মঘাতী গোল ছিল বলে তা আর সম্ভব হয়নি।

মেজর লিগ সকারে (এমএলএস) আজ ভোরে সিনসিনাটির বিপক্ষে টিকিউএল স্টেডিয়ামে শেষ মুহূর্তে গোল করে উদযাপন শুরু করেন মেসি। উপলক্ষ্য ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক। এমএলএসের এক্স হ্যান্ডলসহ একাধিক সংবাদমাধ্যমে এটা মেসির গোল হিসেবেই ঘোষণা দেয়। কিন্তু পরে সংশোধন করে লেখা হয়, ‘রিভিউর মাধ্যমে গোলটি আত্মঘাতী হিসেবে বিবেচিত হয়েছে।’ কারণ, ৮৯ মিনিটে মেসির শট জালে ঢোকার আগে সিনসিনাটি গোলরক্ষক রোমান সেলেটানোর গায়ে লেগেছে। এটা তাই সেলেটানোর আত্মঘাতী গোল হিসেবে বিবেচিত হয়েছে।

সিনসিনাটির বিপক্ষে ৫-৩ গোলের জয় ইন্টার মায়ামি পেলেও আসলে ম্যাচটা এত সহজ ছিল না। ২৪ মিনিটে ম্যাচে প্রথম গোল করেন মেসি। প্রথমার্ধের খেলা শেষের আগে সমতায় ফেরায় সিনসিনাটি। ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সিনসিনাটি স্ট্রাইকার কেভিন ডেনেকি।

১-১ সমতায় দ্বিতীয়ার্ধ শুরু হলে দ্রুতই ব্যবধান বাড়িয়ে নেয় সিনসিনাটি। ৪৯ মিনিটে সিনসিনাটি মিডফিল্ডার পাভেল বুচা গোল করে ২-১ ব্যবধানে দলকে এগিয়ে দেন। সমতায় ফিরতে মায়ামির লেগেছে ৬ মিনিট। রদ্রিগো দি পলের অ্যাসিস্টে ৫৫ মিনিটে অসাধারণ ফিনিশিং দেন মেসি।

ব্যবধান বাড়াতে সিনসিনাটির লেগেছে ৯ মিনিট। ৬৪ মিনিটে ডেনকির অ্যাসিস্টে গোল করেন সিনসিনাটি মিডফিল্ডার ইভান্ডার। মায়ামিকে সমতায় ফিরিয়েছেন মেসিই। ৭৯ মিনিটে তাঁর পাস রিসিভ করে গোল করেন মাতেও সিলভেত্তি। ৮৪ মিনিটে হারমান বারত্রামির গোলে ব্যবধান ৪-৩ করে মায়ামি। শেষ মুহূর্তে সিনসিনাটি আত্মঘাতী গোল না করলে সেটা তো মেসিরই হ্যাটট্রিক হয়ে যেত। কিন্তু সেটা হয়নি।

মেসির হ্যাটট্রিক না হলেও সিনসিনাটিকে ৫-৩ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে ইন্টার মায়ামির। এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে মেসির দল। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষে ন্যাশভিল। দুইয়ে থাকা মায়ামির পয়েন্ট ২৫। ১৩ ম্যাচ খেলে জিতেছে ৭ ম্যাচ। ড্র করেছে ৪ ম্যাচ ও হেরেছে ২ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাইয়ে নিষেধাজ্ঞা বিজেপি সরকারের

দুদক আইন: কমিশনশূন্যতায়ও দুদক ‘সচল’ রাখতে আইন সংশোধন হচ্ছে

ইরান সংকট সমাধানে সির সহায়তা চান ট্রাম্প, বিনিময়ে কী ছাড়তে হবে

ফরিদপুরে বাসে চাঁদাবাজি, অভিযুক্তদের থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

সাবেক মন্ত্রী মোশাররফের জানাজা ঘিরে নিরাপত্তা বলয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত