
ঘরের ছেলে নেইমার ঘরে ফিরেছেন এ সপ্তাহে। ব্রাজিলের ফরোয়ার্ডকে রাজকীয় বরণ করেছিল সান্তোস। দীর্ঘ ১ যুগ পর ফেরা নেইমার মাঠে নামার সুযোগ পেয়েছেন বাংলাদেশ সময় আজ সকালে। তবে ফেরার ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়া হলো না ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে আজ পুনরায় ক্লাবটির হয়ে যাত্রা শুরু হয় নেইমারের। বাংলাদেশ সময় সকালে হলেও তিনি ৪৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছেন ব্রাজিলের সময় গত রাতে। ক্যাম্পেওনাতো পাউলিস্তা টুর্নামেন্টে সান্তোসের প্রতিপক্ষ ছিল বোতাফোগো। ম্যাচে ৩৮ মিনিটে তিকুইনো সোয়ারেস পেনাল্টি থেকে গোলে এগিয়ে নেন সান্তোসকে। এরপর ৬৭ মিনিটে সমতাসূচক গোল করেন বোতাফোগোর স্ট্রাইকার আলেক্সান্দ্রে ডি জেসুস। শেষ পর্যন্ত সান্তোস-বোতাফোগো ম্যাচ শেষ হয় ১-১ গোলে।
বদলি হিসেবে মাঠে নামলেও দীর্ঘ ১ যুগ পর ভিলা বেলমিরোতে খেলতে পেরে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত নেইমার। ম্যাচ শেষে ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘সান্তোসকে আমি ভালোবাসি। আজ রাতে (গতকাল) মাঠে পা রাখার পর নিজের অনুভূতির কথা বলে বোঝাতে পারব না।’
ক্যারিয়ারজুড়ে নেইমার লড়াই করেছেন চোটের সঙ্গে। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গত দুই বছরে নিয়মিত হতে পারেননি তিনি। ম্যাচ শেষে জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থার কথা। ৩৩ বছর বয়সী ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘ম্যাচ ও সময় দরকার আমার। শতভাগ ফিট অবস্থায় নেই আমি। দৌড়ানো ও ড্রিবলিং নিয়ে অত বেশি আশা করিনি। আশা করি, পরের চার-পাঁচ ম্যাচে আরও ভালো করতে পারব।’
সান্তোসেই নেইমারের ক্লাব ক্যারিয়ারের পথচলা শুরু। তবে ২০১৩ সালে ক্লাবটি ছেড়ে তিনি পাড়ি জমান ইউরোপে। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই—দুই ইউরোপীয় ক্লাবে খেলার পর আল হিলালে খেলেছেন। তবে চোটের কারণে আল হিলালে দুই বছরে মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছেন তিনি। গত মাসের শেষ দিকে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। তাতে ১২ বছর পর সান্তোসে ফেরাটা সহজ হয় নেইমারের জন্য। যদিও আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের আগে ব্রাজিলের ফরোয়ার্ডের নিজের ঘরে ফেরা নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়।

ঘরের মাঠ ডারউইনে প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি জেক ওয়েদারাল্ড। সিরিজের প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে কপাল পোড়ে ওয়েদারাল্ডের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকেই বাদ পড়েন তিনি। তাঁর জায়গায় এসেছেন ম্যাথু রেনশ। জায়গা করে নিয়েছেন একাদশেও।
১ ঘণ্টা আগে
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমেই চোখধাঁধানো ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। ১০১ রানের ইনিংস খেলে হানিফ মোহাম্মদের ৬৪ বছর আগের ঘটনা ফিরিয়ে আসেন তানজিদ। কিন্তু প্রথম টেস্টের সেঞ্চুরিয়ানকে নিয়ে হঠাৎ করে তৈরি হয় দুশ্চিন্তা। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা শুনে ক্রিকেটপ্রেমীরা এখ
১ ঘণ্টা আগে
ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এই টেস্ট জিতলে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করবে বাংলাদেশ। বিদেশের মাঠে সেটা হবে এশিয়ার দলটির চতুর্থ টেস্ট সিরিজ জয়। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বা
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৩ ঘণ্টা আগে