
ইতিহাদে গত রাতে ম্যানচেস্টার সিটি-ক্রিস্টাল প্যালেস ম্যাচে চোখ ছিল আর্সেনালেরও। দীর্ঘ ২২ বছর যে আর্সেনাল প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারছে না, তাদের সামনে এবার সুবর্ণ সুযোগ। কিন্তু সিটি-ক্রিস্টাল প্যালেসের ম্যাচ দেখার পর আর্সেনাল ভক্ত-সমর্থকদের হতাশ হওয়ারই কথা। এখন গানার্সদের চ্যাম্পিয়ন হওয়ার পথটা একটু কঠিন হয়ে গেল।
২০২৫-২৬ ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে সমানে সমানে টক্কর চলছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের। দুই দলের পয়েন্টের ব্যবধান মাত্র ২। পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা সিটি ও আর্সেনালের পয়েন্ট ৭৯ ও ৭৭। গতকাল রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-০ গোলে জিতেই ব্যবধানটা কমিয়েছে সিটি।
আর্সেনাল-সিটি দুই দলই সমান ৩৬টি করে ম্যাচ খেলেছে। প্রত্যেকের হাতে এখন বাকি দুটি করে ম্যাচ। বর্তমানে আর্সেনাল ও সিটির গোলব্যবধান +৪২ ও +৪৩। যদি ৩৮ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান হয়, তখন হিসাব হবে গোল ব্যবধানের। এখন তাই দুই দলের হিসেব রাখতে হচ্ছে গোলের দিকেও।
সিটি গত রাতে প্যালেসের বিপক্ষে পয়েন্ট হারালে আর্সেনালের সামনে সমীকরণ হতো খুবই সহজ। সোমবার বার্নলিকে হারাতে পারলেই শিরোপা নিশ্চিত হতো আর্সেনালের। কিন্তু সিটি ৩-০ গোলে জিতে প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়ে দিয়েছে। তবে আর্সেনাল যদি নিজেদের হাতে থাকা শেষ দুই ম্যাচ জেতে, তাহলে ২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে তারা। সবশেষ ২০০৩-০৪ মৌসুমে ইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল গানার্সরা।
প্যালেসের বিপক্ষে গত রাতে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ৩২ ও ৪০ মিনিটে গোল দুটি করেন আন্তোয়েন সেমেনিও এবং ওমর মারমুশ। এই দুই গোলে অ্যাসিস্ট করেছেন ফিল ফোডেন। ৮৪ মিনিটে রায়ান শেরকির অ্যাসিস্টে দলের তৃতীয় গোল করেন সাভিনিও।
প্রিমিয়ার লিগ ইতিহাসে ম্যান সিটি চ্যাম্পিয়ন হয়েছে ১০ বার। যার মধ্যে পেপ গার্দিওলার অধীনেই সিটি চারবার শিরোপা জিতেছে। ২০ বার করে প্রিমিয়ার লিগ জিতে যৌথভাবে শীর্ষে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনাল এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে ১৩ বার।

বল তো নয়, যেন আগুনের গোলা ছোড়েন নাহিদ রানা। ব্যাটারদের কাছে রীতিমতো যমে পরিণত হয়েছেন রানা। ইয়ান বিশপ, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরামদের মতো ক্রিকেট বিশেষজ্ঞরাও রানার প্রশংসায় পঞ্চমুখ। আশিকুর রহমান মজুমদারের চোখে রানা বাংলাদেশের নতুন সেনসেশন।
৩৯ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের দামামা বেজে অনেক আগেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ যখন দরজায় কড়া নাড়ছে, ততই ব্যস্ততা বাড়ছে আয়োজকদের। শিরোপা নির্ধারণী ফাইনালে আকর্ষণীয় আয়োজন থাকছে বলে জানিয়েছে ফিফা। কলম্বিয়ান পপতারকা শাকিরা পারফর্ম করলেন ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে।
১ ঘণ্টা আগে
গতিশীল বোলিংয়ের সঙ্গে বাউন্সার, ইয়র্কারে ব্যাটারদের পরাস্ত করেন নাহিদ রানা। ব্যাটারদের কাছে তিনি এখন যম। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টে নিষ্প্রভ থাকলেও দ্বিতীয় ইনিংসে গুঁড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। বাংলাদেশের গতিতারকা রানাকে এবার পুরস্কার দিল আইসিসি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাত নিয়ে সমালোচনা হয় প্রায়ই। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিসের খেসারত দিয়ে বেশির ভাগ ম্যাচ হেরে যায় বাংলাদেশ। সেই বাংলাদেশের ফিল্ডিংয়ে অনেক উন্নতি হয়েছে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার।
৩ ঘণ্টা আগে