
ইউরোপা লিগের ফাইনালের মতো বড় মঞ্চে খেলোয়াড়েরা সাধারণত চোট নিয়ে খেলার কথাই চিন্তাই করেন না। তবে অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ খেলেছেন ভাঙা আঙুল নিয়েই। ম্যাচের আগে ওয়ার্ম-আপে চোট পেলেও শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সে দলকে এনে দিয়েছেন ৩০ বছরের মধ্যে প্রথম বড় শিরোপা।
বুধবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইউরোপা লিগের ফাইনালে জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারায় অ্যাস্টন ভিলা। এর মাধ্যমে ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো কোনো শিরোপা জিতল ভিলা পার্কের দলটি। পুরো ম্যাচে একাধিক গুরুত্বপূর্ণ সেভের পাশাপাশি ক্লিন শিট রেখে জয়ে বড় ভূমিকা রাখেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজ।
ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে চোটের বিষয়ে বিস্তারিত কথা বলেছেন মার্তিনেজ। তিনি বলেন, ‘আজ রাতে আমরা যা অর্জন করেছি, সেটা দারুণ। ম্যাচের পর ম্যাচ আমি নিজেকে আরও উন্নত হতে দেখছি এবং সেটা আমাকে গর্বিত করে।’
চোট প্রসঙ্গে মার্তিনেজ বলেন, ‘ওয়ার্ম-আপের সময় আমার আঙুল ভেঙে যায়। কিন্তু আমি এটাকে খারাপ কিছু হিসেবে দেখিনি। আগে কখনও আঙুল ভাঙেনি। বল ধরতে গেলেই আঙুলটা অন্য দিকে বেঁকে যাচ্ছিল। এমন পরিস্থিতিকেও ফুটবলের অংশ হিসেবেই দেখছেন তিনি। মার্তিনেজের ভাষায়, ‘এরপরও আমাদের এসবের মধ্য দিয়েই যেতে হয়।’
ওয়ার্ম-আপ চলাকালে কিছু সময়ের জন্য মাঠ ছাড়তে হয়েছিল মার্তিনেজকে। পরে অ্যাস্টন ভিলার মেডিকেল স্টাফ তার আঙুলে ব্যান্ডেজ করে দেন এবং তিনি আবার মাঠে ফিরে ম্যাচ শুরু করেন। ফাইনালে শুরু থেকেই আধিপত্য দেখায় অ্যাস্টন ভিলা। ইউরি তিলেমান্স, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মর্গান রজার্সের গোলে এক ঘণ্টার মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। গোলপোস্টের নিচে মার্তিনেজ থাকায় ম্যাচে ফেরার কোনো সুযোগই পায়নি ফ্রাইবুর্গ।
ক্লাব ও সমর্থকদের প্রতি নিজের আবেগের কথাও জানিয়েছেন মার্তিনেজ। তিনি বলেন, ‘সত্যি বলতে, এই ক্লাব আর সমর্থকেরা আমার পরিবারের মতো। অ্যাস্টন ভিলার গোলপোস্ট রক্ষা করতে যখনই মাঠে নামি, তখন ভীষণ গর্ব অনুভব করি। আজ আমি আমার সব অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি। অনুশীলনের পেছনে যে পরিশ্রম থাকে, আজ সেটারই ফল মিলেছে।’
ম্যাচ শেষে চোট নিয়ে হাস্যরসও করেন মার্তিনেজ। এখন তাঁর সবটুকু মনোযোগ বিশ্বকাপ ঘিরে। মার্তিনেজ বলেন, ‘আমি ভীষণ আনন্দিত। এখন সতীর্থদের সঙ্গে উদ্যাপনের সময়। এই দল অনেক দিন ধরেই এমন আনন্দ করার সুযোগ পায়নি। এরপর আমার পুরো মনোযোগ থাকবে বিশ্বকাপের দিকে।’

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
১১ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
১২ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
১৩ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
১৪ ঘণ্টা আগে