গাজীপুরের বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের নেতা শহীদুল ইসলাম হত্যাকাণ্ডের স্বাধীন ও স্বচ্ছ তদন্ত দাবি করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি এই দাবি জানায়।
ওই বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, শহীদুল বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন গাজীপুর জেলা কমিটির সভাপতি ছিলেন। তিনি গত ২৫ জুন কারখানার শ্রমিকদের অবৈতনিক মজুরি নিশ্চিত করতে গাজীপুরে একটি কারখানা পরিদর্শনের পর তাঁকে পিটিয়ে হত্যা করা হয়।
হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ ইইউ অ্যাডভোকেট ক্লাউদিও ফ্রাঙ্কাভিলা বলেছেন, ‘শহিদুল হত্যার ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা বাংলাদেশের জন্য একটি বড় পরীক্ষা। শ্রমিক নেতাকে হত্যা শ্রমিকদের স্বাধীনতা এবং অধিকার আদায়ের পথে বড় বাধা।’
গত ২৫ জুন রাত ৯টার দিকে মহানগরীর সাতাইশ বাগানবাড়ী এলাকায় দুর্বৃত্তদের হামলায় মো. শহীদুল ইসলাম ওরফে শহীদ (৫০) নিহত হন। এ সময় আরও দুজন আহত হন।
গাজীপুরে পুলিশ ও শ্রমিকেরা জানান, ওই এলাকার প্রিন্স জেকার্স সোয়েটার লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকদের চলতি মাসসহ দুই মাসের বেতন বকেয়া ছিল। এ ছাড়া ঈদের বোনাসও দেওয়া হয়নি। এ নিয়ে বেশ কয়েক দিন ধরেই কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলে আসছিল। শ্রমিকের পক্ষে থেকে শহীদুল ইসলাম মালিক পক্ষের সঙ্গে কথা বলছিলেন।
এরপর ২৫ জুন শ্রমিকদের বকেয়া এবং ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু সারা দিন অপেক্ষা করিয়ে বেতন-বোনাস তারা দেয়নি। রাত ৯টার দিকে শহীদুল ইসলামসহ তিনজন কারখানা থেকে বের হয়ে প্রধান ফটকের সামনে দাঁড়ালে ১০-১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তাঁরা তিনজন গুরুতর আহত হন।
পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে গাজীপুরের তারগাছ এলাকার তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহীদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এইচডব্লিউআর আরও জানায়, শহীদুল হত্যার পরদিন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হাসান বাংলাদেশে ইইউ প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলির সঙ্গে দেখা করেন। বৈঠকে পোশাকশিল্পে শ্রমিকদের অধিকার রক্ষায় বাংলাদেশে এগিয়েছে বলে দাবি করেন।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক হামলার সঙ্গে কোনো যোগসূত্র অস্বীকার করে সংবাদমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি কারখানার আশপাশে ঘটেনি।’ এ অবস্থায় হিউম্যান রাইটস ওয়াচ ঘটনার সঙ্গে জড়িতদের সবাইকে জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১৫ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১৫ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২০ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬