
রাজধানীর বনানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার শিশুসহ সাতজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের সড়ক থেকে তাদের আটক করা হয়।
পুলিশের দাবি, নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল তারা। আটক তিন তরুণ হলেন মো. আরিফ, শাকিল আহমেদ ও আশিক আহমেদ মোস্তফা। তাঁদের প্রত্যেকের বয়স ১৯ বছর। অন্য চারজন শিশু।
আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত সোয়া ১২টার দিকে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের সড়কে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল নিয়ে মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছে বলে খবর পায় বনানী থানা-পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার ও ৭৭টি ফেস মাস্ক উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইতালি নেওয়ার প্রলোভনে মাদারীপুরের রাজীব মীরকে ২০২৩ সালের ৪ আগস্ট লিবিয়ায় নেওয়া হয়। পরিবারের দাবি, ২০ লাখ টাকার পর আরও সাড়ে ১৬ লাখ টাকা মুক্তিপণ দিলেও দেড় বছর ধরে তাঁর খোঁজ নেই। ঘটনায় ২৪ জনের নামে মানবপাচার আইনে মামলা হয়েছে।
৯ মিনিট আগে
মোটরসাইকেলযোগে নওগাঁ যাচ্ছিলেন বাবুল হাসান। এ সময় তাঁর স্ত্রী ও নাতী সঙ্গে ছিলেন। পথিমধ্যে একই দিকে যাওয়া একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসান মারা যান।
১৩ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জে চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রেখে পর্ন ভিডিও তৈরি ও পতিতাবৃত্তি করানোর অভিযোগে এক দম্পতি ও তাঁদের দুই ছেলেসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভুক্তভোগী এক তরুণী জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানালে অভিযান চালায় পুলিশ।
১৯ মিনিট আগে
অভিযুক্ত চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, কিশোর গ্যাং পরিচালনা, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত। অবৈধ দাবি না মানায় তাঁর স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা এবং পরে ‘মবের নাটক সাজিয়ে’ হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি...
২৫ মিনিট আগে