রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাই, ডাকাতি ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সোমবার দিনব্যাপী পরিচালিত এক বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮২ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে চাঁদাবাজি, সন্ত্রাসী, দস্যুতা, ছিনতাই ও ডাকাতি-সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৩ জন এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৩৭ জন রয়েছেন।
অন্যদিকে, পৃথক অভিযানে চুরি, জালিয়াতি ও মাদক মামলার আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এদিকে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মিরপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি ও ইমারত শ্রমিক লীগ নেতা আবুল কালাম আজাদ ওরফে সেলিম আজাদও রয়েছেন।
পুলিশ জানায়, গত রোববার মিরপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, পুরান ঢাকার বংশাল থানা পুলিশ নবাবপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সোমবার গভীর রাতে পরিচালিত অভিযানে তাঁদের কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এ ছাড়া উত্তরা পশ্চিম থানা পুলিশ আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে পরিচালিত ওই অভিযানের পর তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমামের বাড়ি বাঁশখালী উপজেলায়।
৩৮ মিনিট আগে
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ জুন) যাত্রাবাড়ী থানা-পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
৪১ মিনিট আগে
ডিএমপি জানায়, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তাঁরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তাঁরা দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
১ ঘণ্টা আগে