
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লে. কর্নেল (চাকরিচ্যুত) মো. আফজাল নাছেরকে উত্তরা পূর্ব থানার এক ছাত্র হত্যা মামলায় ফের ৩ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফের রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
ঢাকার আদালতের উত্তরা পূর্ব থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ দিনের রিমান্ড শেষে আফজাল নাছেরকে আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানা-পুলিশ। উত্তরা পূর্ব থানায় দায়ের করা শিক্ষার্থী মাহমুদুল হাসান হত্যা মামলা তাঁকে ফের ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই আশরাফুল আলম। শুনানি শেষে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন।
এ নিয়ে এই মামলায় তাঁকে চতুর্থ দফায় রিমান্ডে নেওয়া হলো। তবে গ্রেপ্তারের পর আরেক মামলাসহ তাঁকে মোট ১১ দফায় রিমান্ডে দেওয়া হলো।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল চলাকালে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মাহমুদুল হাসান (২৬) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ নিজ বাড়িতে দাফন করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর আগে গত ২৯ মার্চ দিবাগত গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ডিবি। পরে মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ৩০ মার্চ তাঁকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরবর্তীতে পল্টন থানায় দায়ের করা মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে ৫ এপ্রিল তিন দিন, ৮ এপ্রিল আরও তিন দিন, ১২ এপ্রিল দুদিন এবং ১৪ এপ্রিল তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
এরপর গত ১৭ এপ্রিল দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। ২০ এপ্রিল আবারও ৩ দিন রিমান্ডে নেওয়া হয়।
এখন উত্তরা পূর্ব থানায় দায়ের করা শিক্ষার্থী মাহমুদুল হাসান হত্যা মামলায় তাঁকে গত ২৩ এপ্রিল ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর ২৭ এপ্রিল ২ দিনের, ২৯ এপ্রিল আবার ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের অন্তর্গত কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনার প্রতিবাদে বিএনপি নেতা আজিজুল হকের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৫ মিনিট আগে
রাজধানীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনায় পরিচ্ছন্নতাকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অগ্নিকাণ্ডের পর ৮৩টি ল্যাপটপের হদিস নেই। পুলিশের দাবি, ল্যাপটপসহ সংরক্ষিত মালামালের ক্ষতি করতেই পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।
২৬ মিনিট আগে
ঘটনার দিন ভুক্তভোগী ওই ছাত্রী ক্লাস পরীক্ষা শেষ করে বাবার সঙ্গে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে লামীন ইসলামসহ অজ্ঞাতনামা ৭–৮ জন জোরপূর্বক ওই ছাত্রীকে তার বাবার কাছ থেকে অপহরণ করে প্রাইভেটকারে তুলে নিয়ে পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন.
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের বাসিন্দা যমজ দুই ভাই। তাঁদের ইচ্ছা ছিল একসঙ্গে বিয়ে করবেন। পরিবারেরও ছিল এমনই চিন্তাভাবনা। দুজনের একজন দেশে এবং অন্যজন সৌদি আরবে থাকেন। সংসারে সচ্ছলতা আনতে একজন প্রবাসে যান। সবকিছু ঠিক ছিল। দেশে থাকা ভাইয়ের বিয়ের দিনক্ষণ পাকাপোক্ত হয়
১ ঘণ্টা আগে