
রাজধানীর উত্তরায় দিনদুপুরে প্রকাশ্যে বাবার কাছ থেকে মেয়েকে ছিনতাইয়ের পর অপহরণের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত লামীন ইসলামকে (১৯) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আগামীকাল রোববার তাঁর রিমান্ড আবেদনের শুনানি হবে।
গ্রেপ্তার লামীন গাজীপুরের কালিগঞ্জ থানাধীন রায়েরদিয়া উলুখোলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
শনিবার ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলম জানান, গাজীপুরের পূবাইল থানা এলাকা থেকে শুক্রবার দুপুরে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২২ এপ্রিল দুপুরে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়ক থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়।
ওসি মোর্শেদ বলেন, ‘লামীনকে আজ (শনিবার) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। কাল (রোববার) তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড শুনানি হবে।’
এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ বলেন, ‘ঘটনার দিন ভুক্তভোগী ওই ছাত্রী ক্লাস পরীক্ষা শেষ করে বাবার সঙ্গে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে লামীন ইসলামসহ অজ্ঞাতনামা ৭–৮ জন জোরপূর্বক ওই ছাত্রীকে তার বাবার কাছ থেকে অপহরণ করে প্রাইভেটকারে তুলে নিয়ে পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।’
তিনি বলেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুরের পূবাইল থানা এলাকা থেকে অপহরণকারী মূল হোতা লামীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। অপহরণের ঘটনায় পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৪টি পাইপ বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বেশ কিছু লিফলেট (প্রচারপত্র) উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
কুমারগাড়ি বাজারে তোরাব স্টোরের মালিক তোরাব আলী ভূঁইয়া জ্বালানি তেলের ব্যবসা করেন। তাঁর একটি মিনি তেলের পাম্প রয়েছে। ঘটনার সময় ওই তেলের পাম্পে ট্যাংকলরি থেকে তেল আনলোড করা হচ্ছিল। পাইপ জোড়া লাগানোর সময় স্পার্কিং করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
২ ঘণ্টা আগে
আজ সকাল ৬টায় উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামের লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে অস্ত্রধারী কয়েকজন অবস্থান করছেন জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, শটগানের ৯ রাউন্ড লাল রঙের কার্তুজ, একটি হেলমেট, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট,
২ ঘণ্টা আগে
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে মামলা নিতে অস্বীকৃতি জানানোয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে