ঢাকার সাভারে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন সাভারের বলিয়ারপুর এলাকার দ্বীন ইসলাম (৪৫) ও দুলাল (৬০)। অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি।
ইমরান হোসেন বলেন, আজ বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় কোন্ডা বাজারসংলগ্ন কৃষিজমিতে কাজ করছিলেন ওই তিন ব্যক্তি। হঠাৎ বজ্রপাত হলে তাঁরা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত তৃতীয় ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ তুহিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১৪ মিনিট আগে
এসআই শহিদুল ইসলাম বলেন, ওই নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা—সে বিষয়ে তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডিকে অবহিত করা হয়েছে।
১৯ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবদল নেতা মুকুলের বাড়িতে আগুন দেয় ও ভাঙচুর চালায়। বোনারপাড়ায় সড়ক অবরোধের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস বলেছে, আগুনে কয়েকটি ঘর পুড়ে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে