রাজধানীর কামরাঙ্গীরচরে সহকর্মীদের মধ্যে বাধা মারামারি থামাতে গিয়ে মারধরে সাকিব (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কামরাঙ্গীরচর মাহাদিনগর ১৮ নম্বর রোডে এই ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় সাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে আনার পর চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সাকিবকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মনসুর আলী জানান, তারা নির্মাণাধীন ভবনটিতে রাজমিস্ত্রির কাজ করেন। সকালে তৃতীয় তলায় জাহাঙ্গীর ও ইয়াসিন নামে দুই শ্রমিকের মধ্যে মারামারি বাঁধে। তখন সাকিব তাদের মারামারি ছাড়াতে যান। এ সময় তাদের সঙ্গে ধাক্কা লেগে সাকিব ফ্লোরে বালুর মধ্যে পড়ে অচেতন হয়ে যান। দ্রুত তাকে হাসপাতালে আনা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে জানান।
সাকিবকে মারধর করা হয়েছিল কিনা —এমন প্রশ্নের জবাবে মনসুর আলী দাবি করে বলেন, তাকে মারধরের কোনো ঘটনা ঘটেনি। ধাক্কা লেগেই সে পড়ে যায়।
সাকিবের বাড়ি নোয়াখালী জেলায়। মাহাদিনগর এলাকাতেই থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কামরাঙ্গীরচর থানা-পুলিশ তদন্ত করছে।

হাইওয়ে পুলিশের সভায় আগামী মাসের প্রধান কর্মপরিকল্পনা হিসেবে মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় ও এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ...
১৭ মিনিট আগে
বরিশাল সদর উপজেলা পরিষদে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে চারা, সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মজিবর রহমান সরওয়ার নির্ধারিত সময়ের সাড়ে ৫ ঘণ্টা পর পৌঁছান। এতে অনেক কৃষক ক্ষুব্ধ হয়ে আগেই চলে যান বলে অভিযোগ উঠেছে।
১৮ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আফতাব মজুমদার চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি নগরের ওয়্যারলেস এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে
গাজীপুরে ১৪ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় বাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার বিচারক মো. আবুবক্কর সিদ্দিক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে