
মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফারুক আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে হাইওয়ে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। হাইওয়ে পুলিশের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইওয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আগামী মাসের প্রধান কর্মপরিকল্পনা হিসেবে মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় শুরুতে অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস-পূর্ব) অতিরিক্ত দায়িত্ব অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মুনতাসিরুল ইসলামের সঞ্চালনায় ২০২৬ সালের মে-জুন/২০২৬ এবং ২০২৫-এর খাতওয়ারী ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় হাইওয়ে পুলিশের সব ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন রিজওনাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ সব থানা/ফাঁড়ির অফিসার ইনচার্জ।

চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে ভ্রাম্যমাণ আদালত একটি ফার্মেসিকে ওষুধের সঙ্গে ফ্রিজে কাঁচা মাংস সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা এবং একটি কনফেকশনারিকে মেয়াদোত্তীর্ণ দুগ্ধজাত পণ্য ও আমদানিকারকের সিলবিহীন পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে।
৬ মিনিট আগে
গলা ও বুকে ধারালো ছুরির একের পর এক আঘাতে লুটিয়ে পড়েন শান্তা বেগম। খাটের ওপর নিথর হয়ে পড়ে থাকেন তিনি। এরপর তাঁর মোবাইল ফোন ও পরিচয়পত্র নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যান স্বামী সাইফুল ইসলাম। গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার একটি আবাসিক হোটেলের ৩০৭ নম্বর কক্ষে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন....
৯ মিনিট আগে
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে পণ্যের মোড়কে বাধ্যতামূলক লেবেল ও মূল্যতালিকা না থাকাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। পরে আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
১৭ মিনিট আগে
খুলনার বটিয়াঘাটায় উদ্ধার হওয়া জবাইকৃত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে ইজিবাইক চালক সজীব হাওলাদার ওরফে রাজন হিসেবে। ঘটনায় গ্রেপ্তার রিয়াজুল ইসলাম রাজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ বলছে, ইজিবাইক ছিনিয়ে নিতে রাজনকে হত্যা করা হয়।
২০ মিনিট আগে