
মাদারীপুরে চুরি হয়ে যাওয়া ব্যাটারিচালিত চারটি ভ্যান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। তাঁরা চালককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক-ভ্যান ছিনতাই করতেন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে মাদারীপুরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) কামরুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারেরচর গ্রামের সাইফুল প্যাদা (২৬), মাদারীপুরের বাজিতপুরের রাজু হাওলাদার (২৫), একই গ্রামের জাফর হাওলাদার (৫২) ও রাজৈর উপজেলার শ্রীনাথদি বাজিতপুরের খোকন সরদার (৫৮)।
সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম জানান, মাদারীপুর জেলার কালকিনি থেকে ১৪ নভেম্বর সোহেল হাওলাদার নামের এক যুবককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী চক্র। গুরুতর অবস্থায় চালক সোহেলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে নেওয়া হলে ১৬ নভেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এই ঘটনায় মামলা হলে তদন্তে নামে ডিবি পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মোস্তফাপুর থেকে গ্রেপ্তার করা হয় রাজু হাওলাদার ও সাইফুল প্যাদা নামের দুজনকে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাফর হাওলাদার ও খোকন সরদারকে বাজিতপুরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ডিবি।
এ সময় ছিনতাই করা চারটি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে এই চক্রটি ইজিবাইক ও ভ্যান চুরি আসছে। তাঁদের মধ্যে সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রায়হান সিদ্দিকী শামীম বলেন, মাদারীপুর থেকে চুরি করা ভ্যান ও ইজিবাইক শরীয়তপুরে বিক্রি করে চক্রটি। আর শরীয়তপুর থেকে যেগুলো চুরি করা হতো, তা বিক্রি করা হয় মাদারীপুরে। যাতে মালিকেরা এগুলো চিনতে না পারে। তাঁরা আন্তজেলা চোর চক্রের সদস্য। এই চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে।
জেলা পুলিশের তথ্যমতে, চলতি বছরে পাঁচটি থানায় শতাধিক চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২৫০ জনকে। এর মধ্যে ভ্যান ও ইজিবাইক চুরির ঘটনা আছে ৩০টি।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৭ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১৭ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬