রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, মঙ্গলবার ফিফট এলায়েন্স গ্লোবাল ট্রেডিং লিমিটেডের অফিসের অভ্যর্থনা কক্ষের সামনে থেকে মো. সাইদুজ্জামান কাজল (৪৭) ও মো. মজনু মিয়া (৪৬) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৮০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতার সাইদুজ্জামান কাজল বর্তমানে দক্ষিণখানের আজমপুর কাঁচাবাজার এলাকায় বসবাস করেন। অপরদিকে মজনু মিয়া ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন।
র্যাব জানায়, মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনার মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। রাতের আঁধারে বিভিন্ন স্থান থেকে নিয়ে নিয়মিত অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মধ্যরাতে শ্রীমঙ্গল উপজেলার পুটিয়াছড়া থেকে অবৈধভাবে...
২২ মিনিট আগে
রাজশাহীতে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত তেল সংগ্রহ করতেন রাকিব হাসান। এরপর চড়া দামে সেই তেল বাইকারদের কাছে বিক্রি করতেন। ক্রেতা সেজে গিয়ে এই ব্যক্তিকে হাতেনাতে ধরেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাকিব হাসানকে...
৩৫ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় সেতু নির্মাণে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই দেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে। উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশুমি-করিমবাজার খালের ওপর রুহুল আমিনের বাড়ির সামনের সেতুটি গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে সরেজমিন পরিদর্শনে যান উপজেলা এলজিইডির প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী।
৩৭ মিনিট আগে
কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে পিকআপের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নড়াইল জেলার সিফায়েত (৩৫) ও বিকাশ (৪৫)। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে।
১ ঘণ্টা আগে