পল্লবীতে শিশু হত্যা

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে (৩২) আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাঁকে আটক করা হয়। এর আগে ঘটনাস্থল থেকে তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির।
আজ সকাল ৯টার দিকে পল্লবীর সেকশন-১১-এর বি ব্লকের একটি বাসা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
ওসি হাসান বাসির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি পরিবারের সঙ্গে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসায় থাকত। একই ভবনের পাশের বাসায় স্ত্রী স্বপ্না আক্তারকে নিয়ে বাস করেন সোহেল রানা। তিনি পেশায় রিকশা মেকানিক। প্রতিবেশী হওয়ায় দুই পরিবারের মধ্যে পরিচয় ছিল।
মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার আগে হঠাৎ শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের বাসার দরজার সামনে শিশুটির একটি জুতা দেখতে পান তাঁরা। ভেতরে শিশুটি আছে কি না জানতে সোহেল রানার বাসার দরজায় বারবার কড়া নাড়লেও কেউ দরজা খোলেনি। এতে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ জানায়, শিশুটির মাথাবিহীন মরদেহ খাটের পাশে মেঝেতে পড়ে ছিল। বিচ্ছিন্ন মাথা একটি বালতির ভেতর পাওয়া যায়। মাথার সঙ্গে একটি ওড়না প্যাঁচানো ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। আগামীকাল বুধবার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।
পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের পর স্বামী-স্ত্রী দুজনই বাসার ভেতর অবস্থান করছিলেন। বাইরে লোকজন জড়ো হলে সোহেল জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান। আর তাঁর স্ত্রীকে সকালে ওই বাসা থেকে আটক করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোহেলের অবস্থান শনাক্ত করে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে আটক করা হয়।
আজ রাত সাড়ে ১০টার দিকে এ বিষয়ে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পল্লবী থানা-পুলিশ।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ সামাল দিতে এই রুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত...
২১ মিনিট আগে
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় দুই যুবককে মারধর করে কয়েক ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে। পরে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মুচলেকা নিয়ে
২৮ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা কারবারি ফিরোজ কবির নামে এক বিএনপি নেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে