
২৬ জুন ১০ মহররম ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পবিত্র আশুরা পালিত হতে যাচ্ছে। এদিন তাজিয়া মিছিলসহ সব ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় চার স্তরবিশিষ্ট সুদীর্ঘ নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশের সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ক্রাইম সিন টিম, ডিবিসহ অন্যান্য বিশেষায়িত ইউনিট স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
আজ মঙ্গলবার রাজধানীর হোসেনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে মিডিয়া ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার এ কথা জানান। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ‘নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় চার স্তরবিশিষ্ট সুদীর্ঘ নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। প্রতিটি তাজিয়া মিছিল ও প্রধান প্রধান সমাবেশস্থলকে কেন্দ্র করে আমরা ব্যারিকেড, রুফটপ ডিউটি মোতায়েন করেছি। হোসেনি দালান, ইমামবাড়াসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সমাবেশ স্থানগুলোকে ড্রোন ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।’
ডিএমপি কমিশনার জানান, যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিট, স্পেশাল ব্রাঞ্চ, র্যাব, সিটিটিসি এবং ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল টিম দ্বারা প্রতিটি ভেন্যু ও রুট সুইপিং বা তল্লাশি করা হয়েছে। ইমামবাড়া ও সমাবেশ স্থলগুলোতে গেট এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি এবং ম্যানুয়েল চেকিং নিশ্চিত করা হবে। এ ছাড়া হোসেনি দালান ইমামবাড়ায় একটি অস্থায়ী সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, হোসেনি দালান ইমামবাড়া, আঞ্জুমান, হায়দারি, বড় কাটারা ইমামবাড়া, শিয়া মসজিদ, বিবিকা রওজা, মিরপুর এবং মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পসহ গুরুত্বপূর্ণ সব ধর্মীয় স্থান পুলিশের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ ইমামবাড়াগুলোতে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত রাখা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশের সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ক্রাইম সিন টিম, ডিবিসহ অন্যান্য বিশেষায়িত ইউনিট স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। বিশেষ এক্সপার্ট টিমের মাধ্যমে অনলাইন গুজব প্রতিরোধে সাইবার পেট্রলিং এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং কার্যক্রম চলবে।

পাবনার বেড়া উপজেলায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে তাঁকে তুলে নিয়ে মারধর ও হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিক দলের নেতা রিপন সরদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
২৬ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সেই শিশুর অকাল ও নির্মম বিদায়ের শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তার মা। প্রিয় সন্তানকে হারানোর পর থেকেই তিনি তীব্র মানসিক আঘাতে ভুগছেন। দীর্ঘদিনের এই মানসিক শোকের পাশাপাশি বুকে ব্যথা...
২৯ মিনিট আগে
নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল প্রধান (১৭) নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মুনসেফের চর শহীদ মিনার এলাকায় সড়ক দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী জেলা হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
৪২ মিনিট আগে
কিশোরগঞ্জের করিমগঞ্জে মোবাইল ফোন চুরির সন্দেহে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই অপু (১৪) মারা গেছে। আজ মঙ্গলবার (২৩ জুন) বেলা ২টার দিকে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে