
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে টিএসসির পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর, সূর্যসেন হল, কলাভবন, মধুর ক্যান্টিন ও কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
মিছিলে ছাত্রদল নেতা কর্মীরা 'শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলে না', 'শিবিরের সন্ত্রাস, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'গুপ্ত রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না', রগকাঁটার রাজনীতি চলবে না, চলবে না' স্লোগান দেন।
সমাবেশেষ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, 'দেয়াল লিখনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রশিবিরের বিরুদ্ধে কোনো বাক্য লিখেও থাকে তাহলে তারা পাল্টা একটি দেয়াল লিখন লিখতে পারত। কিন্তু তারা একটি দেয়াল লিখনের প্রতিবাদে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মীর উপর হামলা চালিয়েছে।'
শিবেরকে উদ্দেশ্য তিনি বলেন, 'চট্টগ্রামের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের সাংগঠনিক অবস্থা তুলনামূলক একটু ভালো থাকায় সেখানে দখলদারিত্বের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি এবং ক্যাডারের রাজনীতি চলমান রেখেছে।'
নাছির বলেন, 'আমরা সন্ত্রাসের রাজনীতির কবর রচনা করব। যদি এরকম আরেকটি হামলার নজির বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আপনারা পুনরাবৃত্তি করতে চান তাহলে ছাত্রদলের একজন নেতা-কর্মীও ক্যাম্পাসে আপনাদেরকে স্বাভাবিকভাবে চলতে দেবে না। একবার আমরা আপনাদের গুপ্ত বলেছি, সেজন্য আপনাদের গায়ে যদি এতো জ্বালা ওঠে, প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদের হাজার হাজার বার গুপ্ত বলব।'
সমাবেশে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, 'শিবির সবসময় যেকোনো বিষয়ে নেগেটিভ ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশের ক্যাম্পাস পরিস্থিতিকে উশৃঙ্খল করতে চায়, অস্থিতিশীল করতে চায়। কিন্তু তাদের আমি বলতে চাই—এটা অন্তর্বর্তীকালীন সরকার না, এটা বাংলাদেশের ৩১ দফা কর্মসূচি প্রণয়নকারী তারেক রহমানের সরকার। যদি কোনো ষড়যন্ত্রের দ্বার উন্মোচিত হতে দেখি, তাহলে ছাত্রদল মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে না।'
সাহস আরও বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে ছাত্রদলের কোনো নেতা-কর্মী এবং সমর্থকদের দ্বারা যদি গেস্ট রুম, গণরুমের কালচারের কোনো সম্পৃক্ততা পেয়ে থাকেন তাহলে আমাদের জানাবেন। আমি নিজে তাদের বিরুদ্ধে মামলা করব।'
বিক্ষোভ মিছিলে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরাও অংশ নেন।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাজনীতি নিষিদ্ধ করা হয় ২০২৪ সালের ২৮ অক্টোবর। তবে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কয়েকটি ছাত্রসংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এমন কর্মকাণ্ডে প্রশাসনের পদধারী গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অংশ নিচ্ছেন। এমনকি প্রশাসনের লোকজনও রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করছেন।
৩ ঘণ্টা আগে
কাঁঠালতলী থেকে মহিষকাটা পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ শ্রীমন্ত নদের বেড়িবাঁধে ১৯৯৮-৯৯ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে চুক্তির মাধ্যমে সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় বন বিভাগ গাছ রোপণ করে। বর্তমানে এর মধ্যে প্রায় ১ হাজার ১০০ মিটার এলাকায় বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে।
৩ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে গ্যালারি, ড্রেসিংরুম, প্রেসবক্সসহ সবকিছু। এর মধ্যে নাটবল্টু খুলে নিয়ে যাওয়ায় ফ্লাডলাইট টাওয়ারটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে
দুপুরের গুলিস্তানকে একটু অচেনাই লাগছিল। কয়েক দিন আগেও যেখানে সারি সারি অবৈধ দোকানের জন্য ফুটপাত বা রাস্তার ধার দিয়ে স্বস্তিতে হাঁটার উপায় ছিল না, সেই জায়গা সোমবার দেখা গেল একদম ফাঁকা। রাস্তায় মানুষ হেঁটে যাচ্ছে স্বস্তিতে, পথ চলতে দোকানের জন্য থমকে যেতে হচ্ছে না।
৩ ঘণ্টা আগে