
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সাখওয়াত হোসেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সাখওয়াত হোসেন ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করে ভাঙা ভবনের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সেখানে প্রবেশের সন্তোষজনক কারণ জানাতে পারেননি। তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি তার মুঠোফোনও দিতে অস্বীকৃতি জানান। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানায় আনা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ধানমন্ডি ৩২ নম্বর ওই ব্যক্তি ছবি ভিডিও করছিলেন। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তাকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়। বর্তমানে আটক ব্যক্তি থানায় রয়েছেন। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি।

পাবনার বেড়া উপজেলায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে তাঁকে তুলে নিয়ে মারধর ও হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিক দলের নেতা রিপন সরদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
২৬ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সেই শিশুর অকাল ও নির্মম বিদায়ের শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তার মা। প্রিয় সন্তানকে হারানোর পর থেকেই তিনি তীব্র মানসিক আঘাতে ভুগছেন। দীর্ঘদিনের এই মানসিক শোকের পাশাপাশি বুকে ব্যথা...
২৯ মিনিট আগে
নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল প্রধান (১৭) নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মুনসেফের চর শহীদ মিনার এলাকায় সড়ক দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী জেলা হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
৪২ মিনিট আগে
কিশোরগঞ্জের করিমগঞ্জে মোবাইল ফোন চুরির সন্দেহে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই অপু (১৪) মারা গেছে। আজ মঙ্গলবার (২৩ জুন) বেলা ২টার দিকে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে