ফ্রি-ফায়ার, পাবজি খেলা ও অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে বিরোধের জেরে দুই বন্ধুর মধ্যে খুনোখুনির ঘটনা ঘটেছে। গত ২৭ জুলাই রাতে মাগুরা সদর থানার বেরইল পলিতা দক্ষিণপাড়া গ্রামের বন্ধু গোলাম রসুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সজিব মিয়া। ঘটনার পর আত্মগোপনে থাকা সজীব মিয়াকে গত ১৮ আগস্ট নরসিংদী সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। এ ঘটনায় আজ মঙ্গলবার সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করেন সিআইডি।
সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, এসব ঘটনা বন্ধে সামাজিক সচেতনতা প্রয়োজন। বিশেষ করে অভিভাবকেরা তাঁদের সন্তানদের দিকে খেয়াল রাখা উচিত। যেন তাঁরা ক্ষতিকর এসব গেমসে আসক্ত হয়ে না পড়ে।
এদিকে ভয়াবহতা আগেই বুঝতে পেরে সামাজিক অবক্ষয় থেকে শিশু-কিশোর-তরুণদের রক্ষা করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে পাবজি, ফ্রিফায়ারের মতো অনলাইন গেমস ও অ্যাপস বন্ধ রাখতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ঘটনার বর্ণনায় সিআইডির এই কর্মকর্তা বলেন, ফ্রি-ফায়ার, পাবজি খেলা ও অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে অভিযুক্ত কিশোর মাগুরা সদরের বেরইল পলিতা দক্ষিণপাড়া গ্রামের সজিব মিয়ার সঙ্গে কাজী গোলাম রসুলের বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জেরে নবম শ্রেণির রসুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় সজিব। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাগুরা সদর থানায় হত্যা মামলা করা হয়। ঘটনাটি সিআইডির দৃষ্টিগোচর হলে এলআইসি শাখা থেকে প্রাপ্ত তথ্যাদি যাচাই-বাছাই করে আত্মগোপনে থাকা সজীব মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
২০ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২০ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২৪ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬