
বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম অঞ্চলের প্রকল্পভিত্তিক ১ হাজার ৫০৫ জন গেটকিপার ও গেটম্যানের চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি চলছে। আজ রোববার (১০ মে) দুপুরে বাংলাদেশ রেলওয়ে প্রকল্পের গেটকিপার/গেটম্যান অ্যাসোসিয়েশন পূর্ব ও পশ্চিম অঞ্চলের কর্মীরা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।
তাঁরা বলেন, ২০১৮ সালে মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ১৯৮৫ সালের নিয়োগ বিধি অনুযায়ী ১ হাজার ৫০৫ জন গেটকিপার ও গেটম্যান সরাসরি নিয়োগ পান। একনেকের নির্দেশনা অনুযায়ী তাঁদের রাজস্ব খাতে স্থানান্তরের কথা বারবার বলা হলেও এখনো তা বাস্তবায়ন করা হয়নি।
তাঁরা আরও বলেন, ‘চাকরি স্থায়ীকরণের দাবিতে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত কমলাপুর প্রশাসনিক ভবনের সামনে ১৭ দিন কর্মসূচি পালন করেছি। ওই সময় আন্দোলনে অংশ নেওয়া ৯ সহকর্মীর মৃত্যু হয়েছে।’
সংগঠনটির দাবি, এ পর্যন্ত রেলপথ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও একনেক পর্যায়ে ১৫টি সভায় প্রকল্পের আওতায় কর্মরত অভিজ্ঞ গেটকিপার ও গেটম্যানদের দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ২০২৩ সালে পূর্ব ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক, প্রকল্প পরিচালক ও সহকারী নির্বাহী প্রকৌশলীরাও এ বিষয়ে সুপারিশ করেন। ২০২৪ সালের ১৮ আগস্ট এক দফা দাবিতে রেলপথ মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি চলাকালে তৎকালীন সচিব, মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই বছর ১ নভেম্বরের মধ্যে যোগদানপত্র দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে নির্ধারিত সময় পার হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।
তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে জানান কর্মসূচিতে অংশগ্রহণকারী শতাধিক গেটকিপার ও গেটম্যানরা।

সুনামগঞ্জের জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে আনাস আলী (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে। আনাস আলী জগন্নাথপুর পৌরসভার আলিয়াবাদ গ্রামের মৃত আজমান আলীর ছেলে।
২ মিনিট আগে
যশোরের অভয়নগরে খুলনাগামী একটি ট্রেনের ধাক্কায় কয়লাবাহী ট্রাকের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ট্রাকের সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (১০ মে) দুপুরে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মনোয়ার হোসেন।
১৬ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হালিমা আক্তার মুন্নি (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১০ মে) সকালে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়
২৬ মিনিট আগে
সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ১৩ মৌয়াল বাড়ি ফিরেছেন। গতকাল শনিবার (৯ জুন) বিকেলে খুলনার কয়রায় বাড়িতে আসেন তাঁরা। মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালেরা হলেন কয়রা উপজেলার কাটাখালী গ্রামের মো. হারুন গাজী...
২ ঘণ্টা আগে