Ajker Patrika

হত্যাসহ ৩ মামলায় মমতাজের জামিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
হত্যাসহ ৩ মামলায় মমতাজের জামিন
মমতাজ। ফাইল ছবি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। এর মধ্যে দুইটি হত্যা এবং একটি হত্যা চেষ্টা মামলা।

মমতাজের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু, সারা হোসেন ও আইনজীবী খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন।

মোতাহার হোসেন সাজু জানান, মানিকগঞ্জের হরিরামপুর থানায় হত্যা চেষ্টা এবং সিংগাইর থানায় হত্যা মামলা ও ঢাকার কোতোয়ালি থানায় আরেকটি হত্যা মামলায় রুল যথাযথ ঘোষণা করে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে দুটি জুলাই-আগস্টের ঘটনায় করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত