
রাজধানীর শেরেবাংলা নগর এলাকার তিনটি সরকারি হাসপাতালে দালালবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ১২ জনকে আটক করেছে র্যাব-২। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের মধ্যে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে অর্থদণ্ড দেন।
আজ সোমবার বিকেলে র্যাব-২-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের (উপসচিব) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন হয়।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ দালাল চক্রের সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের দ্রুত ও উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যেত এবং এভাবে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করত।
হাসপাতাল কর্তৃপক্ষের একাধিক সতর্কীকরণ বিজ্ঞপ্তি ও মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করার পরও দালাল চক্রের তৎপরতা বন্ধ না হওয়ায় র্যাব-২ নিয়মিত গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং বিশেষ অভিযান পরিচালনা করে।
র্যাব-২ আরও জানায়, আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে তাঁদের দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। ভবিষ্যতেও রোগীদের দালালমুক্ত পরিবেশে সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

তাঁদের উপস্থিতি বুঝতে পেরে রকি হোসেনসহ তাঁর আরও ১০-১২ জন সহযোগী আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়েন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয়রা তাঁদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রকিকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি আহত হন।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের এক নেতাকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিছুদিন আগে ঢাকা বিমানবন্দরে তিনজন ছিনতাইকারী মিলে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাই করা হয়েছে। তাঁরা যখন ছিনতাই করেছিল তখন বলেছে-আমরা আওয়ামী লীগের লোক, দিয়ে দাও-না হলে শেষ করে দেবো! কিন্তু যখন ধরা পড়ে, তখন দেখা যায়-সবগুলো বিএনপির লোক! এরা গুপ্ত! এরেই বলে গুপ্ত! যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী স্কুল রোডে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে উদ্ধার করে...
১ ঘণ্টা আগে