
রাজধানীর ডেমরায় ফেসবুকে পোস্ট দিয়ে মো. সাইদুল ইসলাম (২০) নামের এক পুলিশ সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা থেকে ১১টার মধ্যবর্তী সময়ে রাজাখালী সাকিন পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনসে এ ঘটনা ঘটে।
সেখানকার ২০ তলা ভবনের নবম তলার ৯০৯ নম্বর কক্ষে থাকতেন তিনি। খবর পেয়ে ডেমরা থানা-পুলিশ গতকাল দিবাগত রাত ২টার দিকে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মৃত সাইদুল ইসলাম ফেনীর সদর থানার চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে। তিনি ওই পুলিশ লাইনসের সি কোম্পানিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় নিহত সাইদুলের বাবা মো. সাদেক আজ শুক্রবার বিকেলে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
পুলিশ কনস্টেবল সাইদুল ইসলাম গোপনে বিয়ে করার পর স্ত্রীর সঙ্গে অভিমান করে এমন ঘটনা ঘটিয়েছেন বলে ফেসবুক পোস্টে ইঙ্গিত করেছেন। ওই পোস্টে তিনি তাঁর বিবাহ-সম্পর্কিত আবেগঘন অনেক কথা উল্লেখ করেছেন।
মৃতের পরিবারের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, সাইদুল ইসলাম ব্যারাকে সিলিং ফ্যানের সঙ্গে তাঁর বিছানার চাদর গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার বিষয়ে ব্যারাকের অন্য পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদে পারিবারিক ও মানসিক কারণে সাইদুল ইসলাম আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে সবকিছু স্পষ্ট হয়ে যাবে।
এ বিষয়ে পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনসের ইনচার্জ কাজী নুসরাত লুনা বলেন, পারিবারিকভাবে অনুমতি না পেয়ে সাইদুল ইসলাম গোপনে বিয়ে করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ছাড়া বেশ কিছুদিন ধরে তাঁর স্ত্রীর সঙ্গে মনোমালিন্যও চলছিল।
নুসরাত লুনা আরও বলেন, ফেসবুক পোস্টে তিনি আবেগঘন কিছু বিষয় উল্লেখ করতে গিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করেছেন। এ বিষয়ে ডেমরা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তের মাধ্যমে সবকিছু বেরিয়ে আসবে।

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
১ ঘণ্টা আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
২ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
২ ঘণ্টা আগে