
রাজধানীর মিরপুরে দেয়াল ধসে তিনজনের মৃত্যুর ঘটনায় টিসিবির ট্রাকের কথা খবরে প্রচার হলেও সেখানে টিসিবির কোনো ট্রাকসেল কার্যক্রম ছিল না বলে জানা গেছে। ওই লাইন জরুরি খাদ্য বান্ধব কর্মসূচি ওপেন মার্কেট সেলের (ওএমএস) ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
আজ বুধবার টিসিবির চেয়ারম্যানের কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমানে স্থায়ী অবকাঠামো ব্যবহার করে টিসিবির তালিকাভুক্ত ভোক্তাদের কাছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য বিপণন করা হয়। রোজা কিংবা ও ঈদ মৌসুমে সাময়িক সময়ের জন্য ফ্যামিলি কার্ডের পাশাপাশি ট্রাক সেল চালু করা হয়। সেখান থেকে যে কেউ লাইনে দাঁড়িয়ে থেকে পণ্য সংগ্রহ করতে পারেন। সবশেষ গত ১০ মে ১০ দিনের জন্য ট্রাকসেল চলেছিল।
মিরপুর কলেজের পাশে লাভ রোড হিসেবে পরিচিত একটি গলিপথে মঙ্গলবার দেয়াল ধসে তিনজন নিহত হন। ওই এলাকায় টিসিবির পণ্য বিপণনে যুক্ত বিসমিল্লাহ এন্টারপ্রাইজের একজন প্রতিনিধি আজকের পত্রিকাকে জানান, গত কোরবানির ঈদের পর টিসিবির ট্রাকসেল বন্ধ আছে। তবে খাদ্য অধিদপ্তরের ওএমএস কার্যক্রম চালু রয়েছে। ট্রাকটি ওএমএসের হতে পারে।
খাদ্য অধিদপ্তরের বণ্টন শাখার কর্মকর্তা আফিফ আল মাহমুদ ভূঁইয়া জানান, বর্তমানে অধিদপ্তরের ওএমএস কার্যক্রম চালু রয়েছে। তবে মিরপুরের ঘটনায় ট্রাকটি ওএমএসের কি না, তিনি নিশ্চিত নন।
টিসিবির ট্রাকের পণ্য সংগ্রহের জন্য দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের ওপর দেয়াল ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছিল মিরপুর থানা–পুলিশ।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ প্রতিবেদককে বলেন, ‘ট্রাকটি যে টিসিবির নয়, সেটি আপনার কাছে শুনলাম। সেখানে কোন সংস্থার ট্রাকের পণ্য সংগ্রহ করতে মানুষজন দাঁড়িয়েছিল, সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।’
২০২০ সালে করোনা মহামারি শুরুর পর কয়েক বছর কর্মহীন ও নিম্ন আয়ের মানুষেরা টিসিবির ট্রাক থেকে পণ্য সংগ্রহের জন্য ভিড় করতেন। ট্রাকসেল কার্যক্রমের সময় রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা নিরসনে স্থায়ী অবকাঠামোতে বিপণন শুরু করে টিসিবি। সেই থেকে ফ্যামিলি কার্ডের ধারণা শুরু হয়। একজন কার্ডধারী মাসে অন্তত একবার সুলভ মূল্যে ডাল, চিনি, তেল, পেঁয়াজ, সয়াবিন তেল, আটাসহ প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারেন টিসিবির ট্রাকসেল অথবা স্থায়ী দোকান থেকে।

গাজীপুরের শ্রীপুরে প্রায় চার কিলোমিটার দীর্ঘ একটি সড়কের পাকাকরণের কাজ সাড়ে চার বছরেও শেষ হয়নি। কাজের দায়িত্ব পাওয়া প্রথম ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক খোঁড়াখুঁড়ি করে বছরখানেকের মাথায় উধাও হয়ে যায়। চলতি বছর জানুয়ারিতে আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক সংস্কারের কাজ পেলেও সাত মাসেও তারা কাজ শুরু করেনি।
৪ ঘণ্টা আগে
ঢাকার ধামরাইয়ে মাটিবাহী একটি ড্রাম ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে ধামরাই পৌরসভার আইঙ্গন সেতু এলাকায় ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
বগুড়ায় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান চালিয়ে ছয়টি চোরাই ও ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেল চুরি ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
কক্সবাজারের মহেশখালীর ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে কারিগরি ত্রুটির জেরে দেশে টানা ১০ দিন ধরে তীব্র গ্যাস-সংকট চলছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চট্টগ্রামে। কারণ এ অঞ্চলে নিজস্ব গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ না থাকায় পুরো ব্যবস্থাই এলএনজিনির্ভর।
৬ ঘণ্টা আগে