
রাজধানীর মিরপুরে একটি কলেজের দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাত থেকে আটজন আহত হয়েছেন। তাঁরা টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে ছিলেন।
আজ মঙ্গলবার দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানাপ্রাচীর ধসে (লাভ রোড-মন্দির রোড এলাকায়) এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বিকেলে ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ওই নারীর নাম নাছিমা বেগম। তিনি মিরপুর-২ জনতা হাউজিং এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নিতে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে সীমানাপ্রাচীরটি ভেঙে তাঁদের ওপর পড়ে। এতে কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে নাছিমা নামের ওই নারীর মুখে গুরুতর আঘাত লাগে এবং একটি পা ভেঙে যায়।
ডিসি মো. মোস্তাক সরকার জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মিরপুরে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছিল। সেখানে নারী-পুরুষ ও শিশুরা ছিল। কলেজের পেছনের সীমানাপ্রাচীর ধসে সাত থেকে আটজন আহত হয়। এ সময় নাছিমা বেগম নামের একজনকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। অন্যদের পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার ঘটনায় ৮ জন এবং ও আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়ীতে হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা...
১২ মিনিট আগে
চট্টগ্রামের উপজেলাগুলোতে পুলিশের সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪৪৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ১৫০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৬ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জুয়েল মিয়া নামে একজন নিহত হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার শান্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে। জুয়েল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নিলোখ্খা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে।
২৫ মিনিট আগে
নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর উভয় পক্ষই দ্বিতীয় দিনের মতো যান চলাচল বন্ধ রেখেছে। কোনো ঘোষণা ছাড়াই গতকাল রোববার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
১ ঘণ্টা আগে