
দুর্নীতির মামলায় প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সহযোগী ও সুখাদা প্রোপার্টিজ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অভিজিৎ অধিকারী তীর্থকে পৃথক দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, সম্পদের তথ্য গোপনের দায়ে অভিজিৎ অধিকারীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডের পাশাপাশি তাঁকে ১ কোটি ৩৫ লাখ ৫ হাজার ২৮৪ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তাঁকে আরও ৩০ দিনের কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া জ্ঞাত আয়ের উৎসের বাইরে অর্জিত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাঁকে পাঁচ বছর কারাভোগ করতে হবে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাজিব দে রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলার শুরু থেকেই আসামি পলাতক রয়েছেন। আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
২০২৩ সালের ৬ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মানসী বিশ্বাস এ মামলা করেন। মামলায় অভিজিতের বিরুদ্ধে ১ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ ভোগদখলের অভিযোগ আনা হয়। এ ছাড়া নির্ধারিত সময়ে সম্পদবিবরণী দাখিল না করার অভিযোগও তুলে ধরা হয়। তদন্ত শেষে ২০২৪ সালের ৫ মে দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন অভিজিতের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। তাঁর বিরুদ্ধে ১ কোটি ৩৫ লাখ ৫ হাজার ২৮৪ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়।
২০২৫ সালের ১৩ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেননি।

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় দেখা যাওয়া একটি বন্যপ্রাণীকে ঘিরে ‘বাঘ’ আতঙ্ক ছড়িয়েছে। গত শনিবার রাতের মোবাইলের ফুটেজ পরীক্ষা করে জেলা বন বিভাগ জানিয়েছে, প্রাণীটি হিংস্র চিতা বাঘ নয়, বরং বিপন্ন মেছো বাঘ।
২৪ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে চা-বাগানে একটি পাহাড়ি ছড়া থেকে মৌলচাঁন করুয়া (৩৫) নামের এক চা-শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২২ জুন) দুপুরে ফুলবাড়ি চা-বাগানের লঙ্গুরপার ব্রিজের কাছে ছড়া থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৩৭ মিনিট আগে
বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে স্থানীয় বিএনপি, অঙ্গ সংগঠন ও এলাকাবাসী মানববন্ধন এবং বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচিতে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়
৪২ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার সকাল ৬টার দিকে সাতমসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে