Ajker Patrika

বিছানায় পড়ে ছিল ব্যবসায়ীর হাত-পা ও মুখ বাঁধা লাশ

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১২ মে ২০২৬, ২১: ৫৮
বিছানায় পড়ে ছিল ব্যবসায়ীর হাত-পা ও মুখ বাঁধা লাশ
প্রতীকী ছবি

রাজধানীর বংশাল এলাকার নয়াবাজার বাগডাসা লেনের একটি বাসা থেকে নিসার আলী (৫০) নামের এক ব্যবসায়ীর হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে খবর পেয়ে বংশাল থানার পুলিশ পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত নিসার আলীর গ্রামের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে। বাবার নাম মৃত হযরত আলী মুন্সী। তিনি নয়াবাজারের বাসায় একাই ভাড়া থাকতেন এবং ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন। তিন মাস আগে তিনি ওই বাসা ভাড়া নিয়েছিলেন।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওহাব বলেন, ‘দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে পাঁচতলা বাসার দ্বিতীয় তলায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। এ সময় ওই ব্যক্তিকে খাটের ওপর চিত অবস্থায় পাওযা যায়। তাঁর হাত-পা গামছা দিয়ে বাঁধা এবং মুখ জানালার পর্দা দিয়ে বাঁধা অবস্থায় ছিল।’

এসআই আরও বলেন, বাসার মালিক মোহাম্মদ হোসেন বাবু আজ মঙ্গলবার বেলা ১টার দিকে ওই ব্যবসায়ীর কক্ষে লাইট জ্বালানো দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি প্রতিবেশী কয়েকজনকে ডেকে বিষয়টি জানান। এরপর ৯৯৯-এর মাধ্যমে থানায় সংবাদ দেন।

এসআই আব্দুল ওহাব জানান, গতকাল সোমবার রাত ১১টা থেকে আজ বেলা ১টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করে চলে যায়। ঘটনাস্থল থেকে সিআইডি ক্রাইমসিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনে নিয়োগ

ভিসা সহজীকরণে ৮ মুসলিম দেশের বৈঠক, সভাপতিত্বে বাংলাদেশ

ইরানি যুদ্ধবিমানগুলোকে আশ্রয় দিয়েছিল পাকিস্তান: প্রতিবেদন

শুভেন্দু অধিকারীর পিএ খুন: অযোধ্যা থেকে গ্রেপ্তার ‘শুটার’ বিজেপি-ঘনিষ্ঠ

বরফ জমাট পানির বোতল দিয়ে স্কুলছাত্রের মাথায় শিক্ষকের আঘাত, মুহূর্তেই জ্ঞান হারাল ছাত্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত