
রাজধানীর ধানমন্ডি ও হাতিরপুল এলাকায় অবৈধ দখল উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে মোট ২৪টি মামলায় ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে অঞ্চল-১ এর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ধানমন্ডির ১৮ নম্বর ওয়ার্ডে সায়েন্স ল্যাবরেটরির বিপরীতে হাউস নম্বর-১, রোড নম্বর-২ এবং ধানমন্ডি-মিরপুর সড়কের উভয় পাশের ফুটপাত ও রাস্তা থেকে অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত ও রাস্তা দখল করে দোকান স্থাপনের দায়ে তিনটি মামলায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে হাতিরপুল সংলগ্ন কাঁচাবাজার ও আশপাশের এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আরেকটি অভিযান পরিচালিত হয়। অভিযানে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং বাজার ও দোকানপাটে শৃঙ্খলা নিশ্চিত করতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ২১টি মামলায় ২২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরীর শৃঙ্খলা রক্ষা, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং মশার প্রজনন নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযান চলাকালে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ তিনটি মেশিন দুই মাস ধরে বন্ধ রয়েছে। এর মধ্যে বায়োকেমিস্ট্রি মেশিনটি যান্ত্রিক সমস্যার কারণে এবং রাসায়নিক উপাদান রিএজেন্টসংকটে দুটি হেমাটোলজি অ্যানালাইজারে কাজ করা যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
পুরোনো ভবনে জায়গার সংকট দূর করতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে প্রায় চার বছর আগে চার তলাবিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণকাজ শুরু হয়। দুই বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মাঝপথে নির্মাণকাজ ফেলে রাখে ঠিকাদারিপ্রতিষ্ঠান।
৩ ঘণ্টা আগে
নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখার উপসমাজসেবা সম্পাদক ছিলেন মিজানুর রহমান। মাদক সেবনের দায়ে হোস্টেল থেকে তাঁকে বহিষ্কার করা হয়, ছয় মাস স্থগিত রাখা হয় ইন্টার্নশিপ। এ ছাড়া গণ-অভ্যুত্থানে ছাত্রদের বিপক্ষে অবস্থান নেওয়ায় আরও এক বছর স্থগিত হয় ইন্টার্নশিপ।
৪ ঘণ্টা আগে
ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি রাজা ইলিশ ধরা পড়েছে। ইলিশটির ওজন প্রায় তিন কেজি। ৯ হাজার টাকায় নিলামে মাছটি বিক্রি করা হয়। শনিবার (২০ জুন) সকালে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে আমানত উল্যাহ আলমগীরের আড়তে মাছটি বিক্রি করা হয়।
৬ ঘণ্টা আগে