Ajker Patrika

‘নিরপেক্ষ সাংবাদিকতায় অটল আজকের পত্রিকা’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৭ জুন ২০২৬, ১৬: ৫৮
‘নিরপেক্ষ সাংবাদিকতায় অটল আজকের পত্রিকা’
রাজধানীর বনশ্রীতে পত্রিকাটির প্রধান কার্যালয়ে ঘরোয়াভাবে আয়োজিত অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

অ্যালগরিদমের যুগেও নিরপেক্ষ সাংবাদিকতায় আজকের পত্রিকা অটল রয়েছে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান। আজ শনিবার ৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বনশ্রীতে পত্রিকাটির প্রধান কার্যালয়ে ঘরোয়াভাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় কেক কেটে বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়।

কামরুল হাসান বলেন, গত পাঁচ বছরে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আজকের পত্রিকা নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য সাংবাদিকতার নীতি থেকে একচুলও সরে যায়নি। বর্তমানে সাংবাদিকতা অনেকটা অ্যালগরিদম-নির্ভর হয়ে পড়েছে, যেখানে প্রযুক্তি নির্ধারণ করে মানুষ কী পড়বে বা কী পড়বে না। এমন বাস্তবতায় নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমের প্রয়োজনীয়তা আরও বেড়েছে।

রাজধানীর বনশ্রীতে পত্রিকাটির প্রধান কার্যালয়ে ঘরোয়াভাবে আয়োজিত অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর বনশ্রীতে পত্রিকাটির প্রধান কার্যালয়ে ঘরোয়াভাবে আয়োজিত অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

কামরুল হাসান বলেন, ‘বানান বা বাক্যগত ভুল হতে পারে, কিন্তু আমরা কখনোই সম্পূর্ণ ভুল সংবাদ প্রকাশ করিনি।’

পত্রিকার এই সাফল্যের কৃতিত্ব সংবাদকর্মী, সম্পাদকীয় বিভাগ ও পরিবেশন-সংশ্লিষ্ট সব কর্মীর উল্লেখ করে কামরুল হাসান বলেন, যোগ্য ও দক্ষ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিদিন একটি নির্ভুল ও পক্ষপাতহীন পত্রিকা পাঠকের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, আগামীকাল থেকে আজকের পত্রিকার ওয়েব সংস্করণে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি সংস্করণও চালু হচ্ছে। এর ফলে ইংরেজি ভাষার পাঠকেরা পত্রিকাটির সংবাদ পড়তে পারবেন।

সংক্ষিপ্ত পরিসরে পাঁচ বছর পূর্তি উদ্‌যাপন করা হলেও ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনার কথা জানান কামরুল হাসান। এ সময় তিনি পত্রিকার বিনিয়োগকারী ইউএস-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত