
বরগুনার আমতলীতে মসজিদ, দোকান, ইউনিয়ন পরিষদ ও প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানগুলোর তালা ভেঙে ল্যাপটপ ও টাকা চুরি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার ঘোপখালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঘোপখালী মসজিদ, ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ এবং ওই এলাকার শানু হাওলাদারের দোকানে চুরি হয়। এ সময় মসজিদের আলমারি ভেঙে টাকা, বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ থেকে দুটি ল্যাপটপ, ৪০ হাজার টাকা এবং দোকানটি থেকে সিগারেট চুরির ঘটনা ঘটেছে। পুলিশ-প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ইউনিয়নটির বিভিন্ন গ্রামে চুরির ঘটনা ঘটছে।
ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. মোর্শ্বেদা বেগম বলেন, চোর চক্র বিদ্যালয়ের তালা ভেঙে ঢুকে আলমারি থেকে একটি ল্যাপটপ এবং সেখানে রাখা নৈশপ্রহরী বাক্প্রতিবন্ধী মহিউদ্দীনের ২০ হাজার টাকা চুরি করে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
নৈশপ্রহরী তাঁর দায়িত্ব রেখে কোথায় গিয়েছিলেন জানতে চাইলে প্রধান শিক্ষিকা বলেন, প্রতিবন্ধী মানুষ, রাতে তাঁর ব্যক্তিগত জরুরি কাজে বাড়িতে গিয়েছিলেন।
আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, পরিষদে রাখা একটি ল্যাপটপ ও ২০ হাজার টাকা চুরি হয়েছে। পাশাপাশি আলমারির ভেতরে রাখা সব কাগজপত্র তছনছ করা হয়েছে।
আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসা. সোহেলী পারভীন মালা আজকের পত্রিকাকে বলেন, চোর চক্র ল্যাপটপ, টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। কিছু কাগজপত্র পথে পাওয়া গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

অভিযানকালে মেসার্স লিজা এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ ইলিয়াসের বাড়ির ভেতর থেকে পেট্রোম্যাক্স এলপিজি ব্র্যান্ডের ১২ কেজি ওজনের ২৫০টি রিফিল করা গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। ইলিয়াস রোহিতপুর বাজারের লাইসেন্সপ্রাপ্ত এলপিজি সিলিন্ডার গ্যাসের ডিলার। তাঁর বাজারে বৈধ গুদাম থাকা সত্ত্বেও বাড়িতে অবৈধভাব
২ মিনিট আগে
মাগুরায় পল্লীবিদ্যুৎ সমিতির ভুতুড়ে বিল নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে তৈরি করা হয়েছে ২৯ হাজার ১৩৮ টাকার বিল। ভৌতিক এই বিলে হতবাক ও চরম ভোগান্তিতে পড়েছেন মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের ভুক্তভোগী গ্রাহক বাবু মোল্যা (৫৫)।
৩ মিনিট আগে
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান বলেছেন, ‘ইলিশসম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করলে সংশ্লিষ্ট জেলেদের কমপক্ষে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। পাশাপাশি তাঁদের জেলে কার্ড বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।
১৯ মিনিট আগে
বিকেলে মাদ্রাসার শিক্ষার্থীরা ছাদে খেলাধুলা করছিল। মাদ্রাসা ভবনের পাশ দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইন ও একটি ট্রান্সফরমার রয়েছে। খেলাধুলার একপর্যায়ে বিকট শব্দ হয় এবং নিচে থাকা গ্যাস রাইজারে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, ছাদে থাকা লাঠিসদৃশ্য বস্তু দিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শ...
২৮ মিনিট আগে