
রাজধানীর তুরাগে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে সাত মাস বয়সী এক শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যায় তুরাগের কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে এ ঘটনা ঘটে। আহত শিশু রাফা মনি কবিতাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে মধ্যরাতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশুটির মা লিমা আক্তার জানান, তাঁদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে। বর্তমানে তাঁরা তুরাগের কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে বসবাস করেন। রাফা ছিল তাঁদের একমাত্র সন্তান। তাঁর স্বামী কবির হোসেন পেশায় রিকশাচালক।
লিমা আক্তার জানান, গতকাল সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে কবির তাঁর কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলেন। পরে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি আরও অভিযোগ করেন, তাঁর স্বামী নিয়মিত কাজ করতেন না এবং মাঝেমধ্যে মাদক সেবন করতেন। এসব বিষয় নিয়ে তাঁদের সংসারে প্রায়ই কলহ হতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল জানান, খবর পেয়ে গতকাল রাতেই অভিযুক্ত কবির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে শিশুটিকে আছড়ে মারার তথ্য পাওয়া গেছে। তিনি আরও জানান, কবির হোসেন মাদকাসক্ত। এ ঘটনায় করা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

ময়মনসিংহ নগরীতে জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
২৪ মিনিট আগে
ভোলার চরফ্যাশনে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিধবা নারীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার উপজেলার ওসমানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
৪৩ মিনিট আগে
‘বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা এখন যে ধরনের বক্তব্য দিয়ে চলেছে, এটা কেবল তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস মাত্র। সেটিকে আমরা কোনোভাবে সফল হতে দেব না।’
১ ঘণ্টা আগে
উপজেলার আবুল হোসেন জহুরা উচ্চবিদ্যালয়ের মালিকানাধীন ও দখলীয় প্রায় এক বিঘা জমি নিজেদের দাবি করে জবরদখলের চেষ্টা করছেন এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন ফকির ও তাঁর লোকজন।
১ ঘণ্টা আগে