সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদে দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনে ভোট পড়েছে ১ হাজার ৭৭১টি। আজ বুধবার সকাল ১০টায় সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। আগামীকাল বৃহস্পতিবারও এই সময়ে ভোট গ্রহণ চলবে, এরপর গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
সমিতিতে ভোটার রয়েছেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী। এক বছর মেয়াদি কমিটির এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪০ জন। আওয়ামী লীগ সরকারের পটপরিবর্তনের পর প্রায় দুই বছরের মাথায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল ছাড়াই এবার তিনটি প্যানেল থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন আইনজীবীরা।
নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা মনোনয়নপত্র জমা দিলেও বাছাইয়ে তাঁদের মনোনয়ন টেকেনি। কারণ হিসেবে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানকারীদের লিখিত আবেদন ও সাধারণ আইনজীবীদের আপত্তির কারণে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা নির্বাচনে অংশ নিতে পারছেন না।
বিএনপি-সমর্থিত নীল প্যানেলের সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সহসভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান, সহসম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী প্রার্থী হয়েছেন।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সবুজ প্যানেলে সভাপতি পদে আবদুল বাতেন, সহসভাপতি পদে আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী, সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার, কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম, সহসম্পাদক পদে মো. তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভূঁইয়া প্রার্থী হয়েছেন। আর সদস্য পদে আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো. জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এনসিপি-সমর্থিত প্যানেল ১৪টি পদের সবকটিতে প্রার্থী দেয়নি। তাদের প্যানেলে সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু, সহসম্পাদক পদে মোস্তফা আসগর শরীফী এবং সদস্য পদে আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বনি আমিন ও মাজহারুল ইসলাম প্রার্থী হয়েছেন।
এ ছাড়া প্যানেলের বাইরে কয়েকজন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ; সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভূঁইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক ও মোহাম্মদ আশরাফ উজ-জামান খান এবং সদস্য পদে মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস।

সোনারগাঁও উপজেলার শিল্পনগরী এলাকায় অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির ক্যানটিনে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে দগ্ধদের দেখতে গিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং পিডিবি চেয়ারম্যান রেজাউল করিম...
২ মিনিট আগে
বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পাওয়ায় রাজবাড়ীতে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার (১৩ মে) বিকেলে শহরের আজাদী ময়দানে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট শহীদ...
১৪ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার নাগড়া এলাকায় হতদরিদ্র মানুষের জন্য সরকারের বরাদ্দ করা টিসিবির চাল গোপনে বিক্রির অভিযোগে ৪৩৪ কেজি চালসহ একটি ইজিবাইক আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, টিসিবি কার্ডধারীদের প্রাপ্য চাল আত্মসাৎ করে তা বাজারে বিক্রি করা হচ্ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল
২১ মিনিট আগে
রাজধানীর তেজগাঁওয়ে অক্সিজেন কোম্পানির একটি লরির ধাক্কায় নয়ন সরদার (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে তেজগাঁও এলাকার একটি গ্যারেজে কাজ করত।
৩৫ মিনিট আগে