
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে নিশ্চিত ভিসা বা নিশ্চিত চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা বাড়ছে—এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।
মঙ্গলবার (২১ এপ্রিল) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ‘মাইগ্রেশন এলার্ট’-এ বলা হয়, বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসা নিয়ে ভুয়া দাবি ও বিভ্রান্তিকর প্রচারণা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতারকচক্র নিশ্চিত ভিসা বা চাকরির নিশ্চয়তা দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। এ ধরনের প্রলোভনে সাড়া না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
বার্তায় আরও বলা হয়, যুক্তরাজ্যের ভিসা সংক্রান্ত কোনো প্রতারণা নিয়ে সন্দেহ হলে প্রয়োজন হলে পরিচয় গোপন রেখে [email protected] ঠিকানায় অভিযোগ করা যাবে। পাশাপাশি ভিসা আবেদন সংক্রান্ত সঠিক তথ্য জানতে সবসময় সরকারি ওয়েবসাইট GOV.UK থেকে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে ব্রিটিশ হাইকমিশন সতর্ক করে জানিয়েছিল, কেউ যদি ভিসা জালিয়াতি বা অবৈধ উপায়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
এদিকে, গত ৮ এপ্রিল কানাডা, জার্মানি, যুক্তরাজ্যসহ ১৩টি পশ্চিমা দেশের কূটনৈতিক মিশন যৌথভাবে ভিসা প্রতারণা বিষয়ে একটি সতর্কবার্তা জারি করে। সেখানে ভিসা আবেদন প্রক্রিয়া ও কাগজপত্রের সত্যতা যাচাইয়ের ওপর জোর দেওয়া হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক -এর মাইগ্রেশন প্রোগ্রাম জানায়, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে চাকরি বা নিশ্চিত ভিসার প্রলোভন দেখিয়ে প্রতারণার প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। অনেক ক্ষেত্রে মানবপাচার চক্র উন্নত দেশে পাঠানোর কথা বলে তরুণদের নেপালে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। আবার ইউরোপ নেওয়ার প্রলোভনে লিবিয়ায় নিয়ে নির্যাতনের ঘটনাও ঘটছে।

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
৪ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
২৫ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
২৮ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে