রাজধানীর কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় একটি বাড়িতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে ফার্নিচার দোকানের তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিট বক্স কালভার্ট রোডের আবুল বাশারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— তিন বন্ধু রানা (২২), জুয়েল (২০) ও পারভেজ (২১)। তাদের হাসপাতালে নিয়ে আসা ফার্নিচার ব্যবসায়ী ইমরান হোসেন রাজিব জানান, ওই তিনজন পান্থপথে ভিন্ন ভিন্ন ফার্নিচার দোকানের কর্মচারী। যে বাড়িতে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখানে জুয়েল ও তার পরিবার বসবাস করেন। তবে তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে চলে যাওয়ায় দুই বন্ধু রানা ও পারভেজকে বুধবার রাতে বাসায় নিয়ে গিয়েছিলেন জুয়েল। এরপর সেখানে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, সাত তলা বাড়িটির নিচ তলায় জুয়েলের ফ্ল্যাটের নিচেই সেপটিক ট্যাংক। তাদের রুমের ফ্লোরটি সব সময় অতিরিক্ত গরম হয়ে থাকত। এটি তার পরিবার বাড়িওয়ালাকে জানিয়েছিল। কিন্তু গুরুত্ব দেননি বাড়িওয়ালা। এ ছাড়া বাড়ির পাশ দিয়ে যাতায়াতের সময় গ্যাসের গন্ধ পাওয়া যেত। ধারণা করা হচ্ছে, সেই গ্যাস রুমের ভেতর জমে ছিল। রাতে তারা দেশলাই জ্বালাতেই বিস্ফোরণ ঘটে।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানান, রানার শরীরের ৬৩ শতাংশ, জুয়েলের ৩০ এবং পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে রানাকে আইসিইউতে রাখা হয়েছে।

বাগেরহাট সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তানজিন ইসলাম রাজ (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষিপ্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ-সংলগ্ন মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৬ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাগানো আগুনে অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের দোকানপাট এবং বিদ্যুতের ৩৩ কেভি ও ২২০ কেভি সঞ্চালন লাইন। এ সময় আগুনের ঘন ধোঁয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের একটি অংশ ঢেকে গেলে কিছু সময় যান চলাচলও ব্যাহত হয়।
৯ মিনিট আগে
সারা দেশের সঙ্গে একযোগে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনেও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা শুরু হয়। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৯৫ হাজার ৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
১২ মিনিট আগে