
সারা দেশের সঙ্গে একযোগে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনেও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা শুরু হয়।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৯৫ হাজার ৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
বোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর—এই ছয় জেলার ৪৬৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
এ বছর এইচএসসি পরীক্ষার জন্য কুমিল্লা শিক্ষা বোর্ডে ১ লাখ ২২ হাজার ৪১১ জন শিক্ষার্থী নিবন্ধন ও ফরম পূরণ করলেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নিচ্ছে ৯৫ হাজার ৬৮ জন। ফলে বিভিন্ন কারণে ২৭ হাজার ৩৪৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।
এ বিষয়ে শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশ্নপত্রের নিরাপত্তা, কেন্দ্র ব্যবস্থাপনা, পরীক্ষার্থীদের নির্বিঘ্ন প্রবেশ এবং কক্ষ তদারকিসহ প্রতিটি বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-সরবরাহ নিশ্চিত করতে আইপিএসের ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।
কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার জানান, পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরীক্ষার্থীদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সড়কে যানজট নিয়ন্ত্রণে জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৫ মিনিট আগে
ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম দ্বার পদ্মা সেতু রেলপথে নতুন আতঙ্ক তৈরি হচ্ছে রেললাইনের যন্ত্রাংশ চুরির ফলে। একাধিকবার চুরি হয়েছে এই রেলপথের সিগন্যাল ব্যবস্থার মূল্যবান যন্ত্রাংশ। ফলে এই ট্রেন চলাচলে বাড়ছে ঝুঁকি। সিগন্যাল ব্যবস্থা ব্যাহত হওয়ায় ঝুঁকি নিয়ে বিকল্প পদ্ধতিতে ট্রেন চলাচল...
৯ মিনিট আগে
বাগেরহাট সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তানজিন ইসলাম রাজ (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষিপ্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ-সংলগ্ন মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে