
টানা বৃষ্টিতে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে নগরবাসীকে সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ সোমবার (১৩ জুলাই) ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, বনানী কবরস্থানের পর ঢাকা গেটসংলগ্ন মূল সড়কের ইনকামিং ও আউটগোয়িং উভয় পাশে পানি জমেছে। এতে ওই সড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে।
এ ছাড়া বনানী-কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের নামার প্রান্তে হালকা পানি জমায় যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে।
ইসিবি চত্বরে ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনেও পানি জমে রয়েছে। ফলে মিরপুর ডিওএইচএস ও কালশি থেকে ইসিবি হয়ে মাটিকাটা ফ্লাইওভারের দিকে যাওয়া যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
অন্যদিকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বৃষ্টির পানি জমার পাশাপাশি ঢাকা ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ চলায় ওই এলাকায়ও যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে।
সকাল থেকেই রাজধানীতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় এসব সড়কে জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ডিএমপি। এ কারণে যানজট এড়াতে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার এবং প্রয়োজনীয় সময় হাতে নিয়ে গন্তব্যে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

নরসিংদীর পলাশে সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধর এবং কানে কামড়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে। সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
আষাঢ়ের শেষ সপ্তাহে ৪৮ ঘণ্টায় থেমে থেমে ভারী বৃষ্টিতে রাজধানীর অন্তত ১২৯টি স্থানে জলাবদ্ধতায় ভুগেছে মানুষ। গত শনিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে তলিয়েছে নগরের নিচু এলাকা। অনেক সড়কের পাশাপাশি কিছু প্রধান সড়কে জমে হাঁটু থেকে কোমরপানি। কোনো কোনো এলাকায় বাসাবাড়িতেও ঢুকেছে পানি।
৭ ঘণ্টা আগে
ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া সুন্দরবনের প্রাকৃতিক মধুর ব্যাপক চাহিদা থাকলেও প্রতিবছর এর আহরণ উদ্বেগজনক হারে কমছে। সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জ থেকে ২০২১ সালে মধু আহরিত হয়েছিল ১০৪ দশমিক ৪ টন, কিন্তু এ বছর তা কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৩ টনে।
৭ ঘণ্টা আগে
নওগাঁর মান্দা উপজেলায় এক মহিলা দল নেত্রীর বিরুদ্ধে বন বিভাগের অনুমোদন ছাড়াই তিনটি সরকারি রাস্তার ২৩৭টি ইউক্যালিপটাস ও আমগাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত নেত্রী হলেন উপজেলা মহিলা দলের সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম।
৭ ঘণ্টা আগে