
২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতি খাতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ। এবারের বাজেটে সংস্কৃতি খাতের জন্য ৮২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন তাৎক্ষণিক এক বিবৃতিতে বলেন, বাজেট দেখে মনে হচ্ছে, পূর্ববর্তী সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও সংস্কৃতিকে অপ্রয়োজনীয় খাত হিসেবে বিবেচনা করছে।
বিবৃতিতে তাঁরা বলেন, এই বাজেট দিয়ে জাতীয় সংস্কৃতির উজ্জীবন সম্ভব নয়। প্রস্তাবিত বরাদ্দের মধ্যে ৪৮৫ কোটি টাকা পরিচালন ব্যয় এবং ৩৪১ কোটি টাকা উন্নয়ন ব্যয় হিসেবে রাখা হয়েছে।
উদীচীর নেতারা আরও বলেন, গত বছরের তুলনায় এবার সংস্কৃতি খাতে বরাদ্দ কমেছে বলে প্রতীয়মান হচ্ছে। জেলায় জেলায় শিল্পকলা একাডেমি ও অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত দুরবস্থা অব্যাহত রয়েছে। অনেক মিলনায়তনে মঞ্চ, শব্দযন্ত্র ও আলোর ব্যবস্থা নাজুক অবস্থায় রয়েছে এবং পর্যাপ্ত জনবল সংকটও রয়েছে।
উদীচীর নেতারা অভিযোগ করেন, পরিচালন ব্যয় বাড়লেও উন্নয়ন ব্যয় আশানুরূপভাবে বাড়েনি। শিল্পকলা একাডেমি উপজেলা পর্যায়ে সম্প্রসারণের দীর্ঘদিনের দাবি বাজেটে উপেক্ষিত হয়েছে বলেও তাঁরা উল্লেখ করেন। তাঁরা জানান, বাজেটের বিস্তারিত পর্যালোচনার পর পরবর্তী সময়ে আরও বিস্তৃত মতামত দেওয়া হবে।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাঁকে এক বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক নৈশপ্রহরী। বুধবার দিবাগত গভীর রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি টাকাভর্তি ব্যাগটি ব্যবসায়ীর হাতে তুলে দেন।
৪৪ মিনিট আগে
ফেনীর ফুলগাজীতে জুনায়েদ নামের দুই মাস বয়সী এক শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা মো. সুলতানের (৩০) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার ভূমি অফিসসংলগ্ন মোহাম্মদ আলী মেম্বার কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিপজল পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে উল্টে পড়েছে। এ ঘটনায় অন্তত ৮ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে