
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক নৈশপ্রহরী। বুধবার দিবাগত গভীর রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি টাকাভর্তি ব্যাগটি ব্যবসায়ীর হাতে তুলে দেন।
সততার এ নজির স্থাপনকারী নৈশপ্রহরীর নাম মো. নুরুল আলম বাঁচা (৪৪)। তিনি নাজিরহাট পৌরসভার বাবুনগর গ্রামের বাসিন্দা এবং নাজিরহাট পৌরসভার নৈশপ্রহরী হিসেবে কর্মরত।
জানা গেছে, বুধবার রাত সোয়া ১২টার দিকে দায়িত্ব পালনকালে নাজিরহাট বাজারের সোসাইটি মাঠসংলগ্ন সড়কে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান নুরুল আলম। ব্যাগটি খুলে তিনি বিপুল পরিমাণ টাকা দেখতে পান। পরে ব্যাগটি নিরাপদে পৌর কার্যালয়ের একটি কক্ষে সংরক্ষণ করেন এবং প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন।
খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, টাকাগুলো নাজিরহাট বাজারের ব্যবসায়ী ও এম আর জুয়েলার্সের মালিক দুর্লভ ধরের। বিষয়টি বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়ার পর নাজিরহাট পৌরসভার কর্মচারী মো. ওমর ফারুক, ব্যবসায়ী মামুন, জিকু, নির্জন, রিপন ও রাজেশের উপস্থিতিতে টাকাভর্তি ব্যাগটি মালিকের হাতে তুলে দেন।
নুরুল আলম বাঁচা বলেন, ‘পরিত্যক্ত ব্যাগটি পাওয়ার পর আমি সেটি নিরাপদে পৌর কার্যালয়ে নিয়ে যাই। পরে বিষয়টি সহকর্মীদের জানাই এবং প্রকৃত মালিক শনাক্তের চেষ্টা করি। নিশ্চিত হওয়ার পর সবার উপস্থিতিতে ব্যাগটি মালিকের কাছে হস্তান্তর করেছি।’
নাজিরহাট পৌরসভার কর্মচারী মো. ওমর ফারুক বলেন, ‘নুরুল আলম বিষয়টি আমাকে জানান। পরে যাচাই-বাছাই শেষে সবার উপস্থিতিতে টাকাগুলো ব্যবসায়ীর কাছে ফেরত দেওয়া হয়। তাঁর সততায় মুগ্ধ হয়ে ব্যবসায়ী তাঁকে পুরস্কৃতও করেছেন।’
হারানো টাকা ফিরে পেয়ে উচ্ছ্বসিত ব্যবসায়ী দুর্লভ ধর বলেন, ‘টাকাগুলো হারিয়ে আমি গভীর উদ্বেগে পড়ে গিয়েছিলাম। এগুলো ছিল ব্যবসায়িক লেনদেন ও গ্রাহকদের আমানতের টাকা। বর্তমান সময়ে এমন সৎ মানুষ পাওয়া সত্যিই বিরল। তিনি সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই নুরুল আলমের সততার ভূয়সী প্রশংসা করে মন্তব্য করেছেন, তাঁর এই কাজ পুরো উপজেলার জন্য গর্বের বিষয়। তাঁরা মনে করেন, সততা ও নৈতিকতার এমন উদাহরণ সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জুয়া খেলার প্রতিবাদ করায় এক প্রবাসীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের নয়ানগর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আজ বুধবার দুপুরে ভুক্তভোগী শাবানা বেগম বাদী হয়ে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার ও ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার বারখাইন ইউনিয়নের লাবিবা কমিউনিটি সেন্টার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণের পর হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি হচ্ছেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাব্বির মিয়া (২১)|
১ ঘণ্টা আগে
সন্তানদের মানুষ করতে জীবনের সবটুকু উজাড় করে দিয়েছিলেন তাঁরা। অভাবের সংসারে কষ্ট সহ্য করে পাঁচ ছেলে ও পাঁচ মেয়েকে বড় করেছেন, বিয়ে দিয়েছেন, আলাদা সংসার গুছিয়ে দিয়েছেন। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে সেই বাবা-মায়ের ঠাঁই হয়েছে দারিদ্র্য, অসুস্থতা আর অবহেলার মধ্যে। এখন দুবেলা খাবারের জন্যও...
১ ঘণ্টা আগে