
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিপজল পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে উল্টে পড়েছে। এ ঘটনায় অন্তত ৮ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ডিপজল পরিবহনের বাসটি কড্ডার মোড় এলাকায় যাত্রী তোলার জন্য মূল মহাসড়ক ছেড়ে সাইড লেনে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, খাদটির পরেই পানি ছিল। তবে বাসটি পানিতে না পড়ে খাদেই আটকে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় ৮ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাঁকে এক বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক নৈশপ্রহরী। বুধবার দিবাগত গভীর রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি টাকাভর্তি ব্যাগটি ব্যবসায়ীর হাতে তুলে দেন।
১ ঘণ্টা আগে
ফেনীর ফুলগাজীতে জুনায়েদ নামের দুই মাস বয়সী এক শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা মো. সুলতানের (৩০) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার ভূমি অফিসসংলগ্ন মোহাম্মদ আলী মেম্বার কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে আলু উত্তোলন ও বেচাকেনা বন্ধ রেখেছেন আলু ব্যবসায়ীরা। ভাড়া পুনর্নির্ধারিত না হওয়া পর্যন্ত তাঁরা হিমাগার থেকে আলু ছাড় করবেন না বলে ঘোষণা দিয়েছেন। এতে গত বুধবার থেকে হিমাগারগুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
৬ ঘণ্টা আগে