
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাঁকে এক বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
উপসচিব গোলাম রব্বানীর সই করা এই প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান-সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আবুল কালাম আজাদকে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
আরডিএর নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি। তিনি এখন বিএনপির কোনো পদে নেই। তবে তিনি বিএনপি নেতা হিসেবেই পরিচিত।
পাবনার সাঁথিয়ায় একটি মসজিদে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতি ঘিরে সৃষ্ট বিতর্কের ঘটনায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহকে দায়ী করে করা অভিযোগকে ‘বানোয়াট’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে বিএনপি।
২ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে শিক্ষকদেরও মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৪ মিনিট আগে
নগরের সেবা ও ব্যবস্থাপনার বিভিন্ন খাতে রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। একই সঙ্গে ঢাকার কাফরুলে ময়লার ব্যবসা, ফুটপাতের দখল এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ড গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
১৯ মিনিট আগে
বাংলাদেশকে কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কৃষিপণ্যকে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে পরিণত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।
২৭ মিনিট আগে