Ajker Patrika

কেরানীগঞ্জে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ৩০ মে ২০২৬, ১৭: ০০
কেরানীগঞ্জে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জের পোড়াহাটি গ্রামে অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের খবরে আজ শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

উপজেলার রোহিতপুর ইউনিয়নের পোড়াহাটি গ্রামের ফিট অ্যান্ড ফ্রেশ অ্যাগ্রোর পেছনে শনিবার সকাল ৭টার দিকে একটি মরদেহের মতো বস্তু পড়ে থাকার তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটি উদ্ধারের পর পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স ৬০ থেকে ৬৫ বছর। তবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। নিহত ব্যক্তির সাদা দাড়ি এবং মাথার চুল ছোট।

পিবিআই ঢাকা জেলা পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম বলেন, পচে যাওয়ায় লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।

কেরানীগঞ্জ মডেল থানার কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত