
রাজধানীর কদমতলীতে লোহার ব্যবসায়ী হাসানকে গুলি করে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি সাজেদুর রহমান মহিন ওরফে ‘শুটার মহিন’কে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব-১০।
আজ বৃহস্পতিবার র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা এলাকায় অভিযান চালিয়ে শুটার মহিনকে গ্রেপ্তার করা হয়। তিনি কদমতলী থানার ঢাকা ম্যাচ কলোনির বাসিন্দা। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ মে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ডের ঢাকা ম্যাচ রেললাইনের পাশের কাঁচা সড়কে ব্যবসায়ী হাসানের পথরোধ করেন মহিনসহ কয়েকজন। তাঁরা হাসানের মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করেন এবং তাঁর কাছ থেকে ১৯ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। এ সময় তাঁর ব্যবহৃত প্রাইভেট কারও ভাঙচুর করা হয়।
এই ঘটনায় পরদিন ৭ মে কদমতলী থানায় হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী হাসান।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার মহিন হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে অন্তত ছয়টি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাট সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তানজিন ইসলাম রাজ (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষিপ্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ-সংলগ্ন মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৬ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাগানো আগুনে অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের দোকানপাট এবং বিদ্যুতের ৩৩ কেভি ও ২২০ কেভি সঞ্চালন লাইন। এ সময় আগুনের ঘন ধোঁয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের একটি অংশ ঢেকে গেলে কিছু সময় যান চলাচলও ব্যাহত হয়।
৯ মিনিট আগে
সারা দেশের সঙ্গে একযোগে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনেও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা শুরু হয়। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৯৫ হাজার ৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
১২ মিনিট আগে