
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অসুস্থ বৃদ্ধ এক নারী ও তাঁর মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আজ রোববার দুপুরে মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের রামনগর গ্রামে আবু তাহেরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও তাঁদের ছোট মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩০)।
নিহত লুৎফা বেগমের বড় মেয়ে হাসিনা আক্তার শিউলির অভিযোগ, পারিবারিক কলহের জেরে তাঁর ভাই শাহিন (৩৮) মা ও বোনকে শ্বাসরোধে হত্যা করেন।
হাসিনা আক্তার শিউলি বলেন, ‘আমার মা মস্তিষ্কে রক্তক্ষরণের (স্ট্রোক) কারণে পাঁচ বছর ধরে অসুস্থতার কারণে শয্যাশায়ী ছিলেন। তাঁকে নিয়মিত খাবার না দেওয়া নিয়ে আমার ভাই শাহিনের স্ত্রী লাকি বেগম তাঁর সঙ্গে সব সময় ঝগড়া করতেন। তাঁরা আমার মাকে হত্যার হুমকি দিতেন। আজ তাঁরা সত্যিই আমার মাকে মেরে ফেলেছেন। আমি তাঁদের ফাঁসি চাই।’
লুৎফা বেগমের ছোট বোন শাহানা বেগম বলেন, ‘আমার বোনকে শাহিন ও তাঁর স্ত্রী লাকি মিলে হত্যা করেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
স্থানীয় বাসিন্দা ও আত্মীয় জসিম উদ্দিন বলেন, ‘দুপুরে শাহিন আমাকে মোবাইল ফোনে কল দিয়ে জানান, তাঁর মা ও বোন মারা গেছেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি, ঘরের ভেতরে তাঁদের নিথর দেহ পড়ে আছে। আলামত দেখে মনে হয়েছে, শ্বাসরোধ করে তাঁদের হত্যা করা হয়েছে।’
কুমিল্লা ইপিজেড ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এসআই) সাজু আজকের পত্রিকাকে বলেন, ‘মা-মেয়ের মৃত্যুর বিষয়টি আমরা তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা পানিডুবি দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিনের বিরুদ্ধে। এর প্রতিবাদে আজ সোমবার মাদ্রাসার সামনে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।
৫ মিনিট আগে
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
৮ মিনিট আগে
বরিশালের মুলাদীতে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. হেলাল উদ্দীন (২১) নামে এক মাদ্রাসাশিক্ষক ও মসজিদের ইমামকে গণপিটুনি দিয়েছে স্থানীয় ক্ষুব্ধ জনতা। পরে চাকরি থেকে অব্যাহতির শর্তে মুচলেকা নিয়ে তাঁকে উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে
টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে ফারুক হত্যা মামলায় সানিয়াত খান বাপ্পাসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
২৪ মিনিট আগে