
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মো. নিজাম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে সীতাকুণ্ড রেলস্টেশন-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের বাসিন্দা। রেলওয়ে পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির কর্মকর্তা দীপক দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
দীপক দেওয়ান বলেন, রেললাইন ধরে হাঁটছিলেন ওই বৃদ্ধ। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সীতাকুণ্ড রেলস্টেশন এলাকা অতিক্রমকালে ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দীপক আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির ২৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী সভাপতি এবং নালিতাবাড়ী উপজেলার ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. মিজানুর রহমান সাধারণ...
১২ মিনিট আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
৩৩ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দেশের অন্যতম বৃহৎ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধের সড়কের নিচে সুড়ঙ্গ করে একাধিক স্থানে ড্রেজারের পাইপ স্থাপন করেছেন স্থানীয় প্রভাবশালীরা। এতে বর্ষা মৌসুমে গুরুত্বপূর্ণ এই বাঁধের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ও কুলটিয়া ইউনিয়নের হরিদাসকাটি ও পদ্মনাথপুর গ্রামকে সংযুক্ত করেছে মাঝখান দিয়ে বয়ে যাওয়া খালের ওপর নির্মিত সেতুটি। ভবদহের জলাবদ্ধতায় সেতুটি ডুবে জরাজীর্ণ হয়ে পড়ায় দুই বছর আগে স্থানীয় সরকার বিভাগ প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণের কাজ শুরু করে। তবে নির্মাণকা
২ ঘণ্টা আগে